editor
প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২১
নিজস্ব প্রতিবেদক
দেশজুড়ে কঠোর লকডাউনেও করোনায় মৃতদের দাফন কার্যক্রমে সক্রিয় রয়েছে দেশের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন-এর কর্মীরা। ফাউন্ডেশনের সিলেট সেন্টারের কর্মীরা আজ শনিবারও একজন করোনা রোগীর দাফন কার্যক্রম পরিচালনা করেন। করোনা শুরু থেকেই সিলেটে ধর্মীয় মর্যাদায় ও স্বাস্থ্যবিধি মেনে দাফন ও সৎকারের কাজ করে যাচ্ছেন কোয়ান্টামের স্বেচ্ছাসেবী সদস্যরা।
দাফন কার্যক্রমে অংশগ্রহণকারী একজন কর্মী জানান, সিলেটে প্রায় অর্ধশত লাশের দাফন ও শেষকৃত্য পরিচালনা করেছে কোয়ান্টাম। এটা সংখ্যা হিসেবে খুব কম মনে হলেও খুব একটা কম নয়। কারন প্রথম দিকে লোকজনের মধ্যে আতংক দেখা গেলেও আমাদের দাফন কার্যক্রম সাধারণ মানুষের আতংক কাটিয়ে উঠতে সহায়তা করেছে। এখন অনেকেই স্বাস্থ্যবিধি মেনে পরম মমতায় স্বজনদের শেষকৃত্যে অংশ নিচ্ছেন।
২০২০ সাল থেকে এ পযর্ন্ত সিলেটসহ সারা দেশে প্রায় চার হাজারের বেশি মরদেহের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে মুসলিম ৩৪২৮ জন, সনাতন ৪৮৭ জন, অন্যান্য ধর্মের ৫৬ জন।
সিলেটে করোনা আক্রান্তদের শেষকৃত্য পরিচালনার জন্যে ২৫জন প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবী কর্মরত রয়েছেন। করোনা ছাড়াও সাধারণ মৃত্যুতেও সংগঠনটি দাফন/কাফনে সহায়তা করে। করোনা আক্রান্ত বা সাধারণ মৃত্যুতে দাফন/অন্তেষ্টিক্রিয়াতে সহায়তা গ্রহণে আগ্রহীদেরকে ০১৭১২৫০৯৫৭২ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
ডিএসএস/০৩/জুলাই/২০২১/রেদওয়ান
6 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ
1 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং
1 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার
6 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল
7 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে
1 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।
8 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল
1 সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে নগরীর ১৬নং ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে লিফলেট