editor
প্রকাশিত: 2:16 PM, July 8, 2021
কানাইঘাট প্রতিনিধি
নাম জমির উদ্দিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাকে ভালোবেসে ‘প্রধান’ উপাধি দিয়েছিলেন। সেই থেকে তার নামের সাথে যুক্ত হলো প্রধান। সেই বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা জমির উদ্দিন প্রধান আর নেই।
বৃহস্পতিবার (৮ জুন) ভোর ৪ টার দিকে কানাইঘাট পৌরসভার নিজ চাউরা দক্ষিণ কান্দেবপুর গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। বৃহস্পতিবার (৮ জুলাই) বাদ যোহর নিজ চাউরা দক্ষিণ কান্দেবপুর জামে মসজিদ মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।
জানা যায়, সিলেটের প্রবীণ এই আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার অসুস্থতার খবর শুনে ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জমির উদ্দিন প্রধানের হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন। জমির উদ্দিন প্রধান সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন।
তিনি ১৯৮৬ সালে সিলেট ৫ আসন থেকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। এছাড়া কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব দীর্ঘদিন পালন করেছিলেন।
এদিকে বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন প্রধানের মৃত্যুতে কানাইঘাটের সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে।
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে