editor
প্রকাশিত: 7:32 PM, January 17, 2022

নৈতিকতার ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারিনি : সিলেটে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব
নিজস্ব প্রতিবেদক
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেছেন, উন্নত দেশ গড়ার ক্ষেত্রে আমরা যতটা এগিয়ে গেছি; নৈতিকতার দিক দিয়ে কিন্তু ততটা এগিয়ে যেতে পারিনি। তাই উন্নতিসাধনের পাশাপাশি নিজেদের নৈতিক অবস্থানে নিয়ে যেতে হবে। তা না হলে কাক্সিক্ষত উন্নতি সম্ভব নয়।
সিলেটে ‘প্রাণিজাত খাদ্যের বৈশ্বিক নিরাপত্তায় কিউসি ল্যাবের ভূমিকা’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সচিব আরও বলেন, বর্তমান সরকার দেশকে উন্নতির উচ্চশিখরে নিয়ে যেতে বদ্ধপরিকর। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো সেক্টরেই কোনো দুর্নীতি দেখতে চান না। প্রাণিজাত খাদ্যের আন্তর্জাতিক মান বজায় রাখতে সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে অত্যাধুনিক ‘কোয়ালিটি কন্ট্রোল (কিউসি)’ ল্যাব স্থাপন করেছে। এতে দেশে উৎপাদিত সকল প্রাণিজাত খাদ্যের মান পরীক্ষা করা সম্ভব হবে এবং একটি সুস্থ মানবস¤প্রদায় গঠনে দেশ অনেক দূর এগিয়ে যাবে।
সোমবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা।
কিউসি ল্যাবের সিনিয়র সাইন্টিস্ট চৈতি ঢালির সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হেমায়েত হোসেন চৌধুরী ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরচিালক ড. অমলেন্দু ঘোষ।
সভায় কিউসি ল্যাবের কার্যক্রম তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ড. মো. মোস্তফা কামাল।
সভায় সিলেট বিভাগের প্রাণিসম্পদ অধিদপ্তরের অধিনস্থ বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক, ডেইরি ও পোল্ট্রি খামারি, ফিড মিল, ক্যাব, আমদানিকারক ও রপ্তানিকারক, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, সিলেট মৎস্য অধিদপ্তরসহ বিভিন্ন মহলের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির