editor
প্রকাশিত: 11:05 PM, January 10, 2022

লেগুনার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক
সিলেটে লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হাবিব আহমদ নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল রোববার (৯ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হাবিব আহমদ (১৮) সিলেট নগরের হাতিমবাগ এলাকার বাসিন্দা ইকবাল আহমদের ছেলে। তার মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আজ সোমবার (১০ জানুয়ারি) ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, রোববার দুপুরে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের কোনারচর এলাকায় একটি লেগুনার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন হাবিব আহমদ। তাকে উদ্ধার করে স্থানীয় নর্থইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দোহা বলেন, দুর্ঘটনার পরিচয় শনাক্তের চেষ্টা চালান। সন্ধ্যার দিকে ওই মোটরসাইকেল আরোহী মারা যান। পরে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়। এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির