editor

প্রকাশিত: 10:21 PM, January 21, 2022

শিক্ষামন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

শিক্ষামন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

শিক্ষামন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

শাবি প্রতিনিধি
উপাচার্যের পদত্যাগ দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের ঢাকায় ডেকেছিলেন শিক্ষামন্ত্রী। কিন্তু শিক্ষামন্ত্রীর সেই ডাক প্রত্যাখ্যান করে সিলেটে আসার অনুরোধ জানালেন শিক্ষার্থীরা।

তারা জানান, অনশনরত শিক্ষার্থীদের অনেকেই অসুস্থ। শারীরিক অবস্থা অবনতির দিকে। এরমধ্যে চারজনকে নেবুলাইজার দেওয়া হয়েছে। এ অবস্থায় তাদের রেখে অন্য শিক্ষার্থীরা ঢাকা যাবেন না।
আজ শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে ঢাকায় যাওয়া নিয়ে আলোচনা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

তিনি আন্দোরনরত শিক্ষার্থীদের অনুরোধ জানান, শিক্ষামন্ত্রীর আহ্বানে ঢাকায় যেতে এবং যারা অনলাইনে যুক্ত হতে চায় তারা এখান থেকে যুক্ত হবে। নেতারা বুঝিয়ে বলেন, এসব সমস্যা অনলাইনে সমাধান করা যায় না, সরাসরি বসলে আলোচনা ফলপ্রসূ হবে।

তিনি বলেন, এ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন শিক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বিষয়টি দ্রুত সমাধান করার জন্য শিক্ষামন্ত্রীকে নির্দেশ দেন। কিন্তু পরিবারিক সমস্যার কারণে শিক্ষামন্ত্রীর আসতে হলে আরও দুই/একদিন সময় লাগবে। এই সময়ের মধ্যে অনশনরত শিক্ষার্থীদের অনেকের শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যেতে পারে। তাই সমাধানের দিকে যেতে চাচ্ছি।

কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা নিজেদের অসুবিধা কথা তুলে ধরে বলেন, শিক্ষামন্ত্রী না আসতে পারলে ভার্চ্যুয়ালি তাদের সঙ্গে আলোচনা করতে পারেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের সঙ্গে আলোচনা শেষে প্রেস ব্রিফিংয়ে অনশনরত পদার্থ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আবেদীন বলেন, অনশনের ৫৫ ঘণ্টা অতিবাহিত হচ্ছে। এরমধ্যে আমরা একফোঁটা পানিও পান করিনি। অনেককে চিকিৎসকরা বার বার সতর্কবার্তা দেওয়ার পরও অনশন ভাঙেননি। আমাদের অনেকেই অসুস্থ। কারও অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে। কারো ব্লাড প্রেশার ঠিক থাকতেছে না। এ অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানে থাকা শিক্ষার্থীদের প্রত্যেকের অবস্থা খুবই খারাপ।

তিনি বলেন, এরইমধ্যে শিক্ষামন্ত্রী আন্দোলনকারীদের আলোচনার জন্য ঢাকা যাওয়ার প্রস্তাব দিয়েছেন, জানতে পারি। তার এই সহৃদয় প্রস্তাবকে আমরা স্বাগত জানাই। তবে আমাদের কোনো প্রতিনিধি এ অবস্থায় ঢাকায় যাবেন না।

শাহরিয়ার আবেদীন বলেন, আমরা বিশ্বাস করি শিক্ষামন্ত্রী তার পেশাদারিত্বের বাইরেও একজন নারী এবং একজন মা। তাই আশাবাদী তিনি সন্তানদের আহ্বানে সিলেটে আসবেন।

বুধবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে শাবিপ্রবির ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ চেয়ে তার বাসভবনের সামনে অনশনে বসেন ২৪ শিক্ষার্থী। ইতোমধ্যে ১৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে ১০ জন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে, দু’জন রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং একজন মাউন্ট এডোরায় চিকিৎসা নিচ্ছেন। তাছাড়া একজনের বাবা অসুস্থ হওয়াতে অনশন ছেড়ে বাড়ির উদ্দেশে গেছেন।

শিক্ষার্থীরা জানান, অনশনে যোগ দিতে আরও অনেক শিক্ষার্থী প্রস্তুত রয়েছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির