editor
প্রকাশিত: 2:34 PM, January 22, 2022

শাবিপ্রবিতে অনশন: ১৬ জন হাসপাতালে ভর্তি
শাবি প্রতিনিধি
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। তাদের কেউই খাবার ও পানীয় গ্রহণ করেননি এই দীর্ঘ সময়ে। ফলে আরো একজনের স্বাস্থ্যের অবনতি ঘটেছে।
আজ শনিবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে অনশনকারী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শাহরিয়ার আবেদীনকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয়েছে।
এনিয়ে ২৩ অনশনকারীর ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি ৭ শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন।
এদিকে, অনশনরত শিক্ষার্থীদের পাশে চিকিৎসক ছাড়াও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের ছাত্রলীগের ২০ থেকে ২৫ জনের টিম গত পরশু থেকে রয়েছে। তাদের সমন্বয়ক নাজমুল হাসান আজ দুপুরে কালের কণ্ঠকে বলেন, ২৩ জনের মধ্যে এরই মধ্যে হাসপাতালে যে ১৬ জনকে নেওয়া হয় তারাও অনশন চালিয়ে যাচ্ছেন। ২৩ জনের সবাই কেউ কোনো ধরনের খাবার বা পানীয় নিচ্ছেন না। এমনকি তারা মুখেও স্যালাইন খেতে রাজি হচ্ছেন না। বাধ্য হয়ে শুধু শিরায় স্যালাইন দিতে হচ্ছে, পাশাপাশি ট্রিটমেন্ট চলছে।
এ রকম ক্ষেত্রে বড় শারীরিক সমস্যা হচ্ছে কি না জানতে চাইলে নাজমুল হাসান বলেন, ‘সমস্যা বাড়ছে। একজন ছাত্রের জ্বর চলে এসেছে। এছাড়া একজন ছাত্রীকে মুখে খাবার না দেওয়া গেলে তার অবস্থা বিপদের দিকে যেতে পারে বলে সতর্ক করে দিয়েছেন মেডিসিন বিভাগের প্রধান শিশির রঞ্জন চক্রবর্তী। ’
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির