editor
প্রকাশিত: 2:28 PM, February 11, 2022

সিলেট আ. লীগের মতবিনিময়ে শিক্ষামন্ত্রী : শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে
নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সাথে মতবিনিময় কালে শিক্ষামন্ত্রী ড. দিপু মনি বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিকের দিকে গেলে খুব শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার প্রচার ও প্রসারে প্রতি খুবই আন্তরিক। এই সরকার জনগণের যে অভূতপূর্ব কাজ করেছে। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপযোগী পরিবেশে পড়ালেখা করুক, ভাল থাকুক, সেটা সরকার চায়। শুধু শাবিপ্রবি নয়, সারা দেশের উচ্চ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এসব সমস্যা রয়েছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান যেনো ভালভাবে চলে, শিক্ষার পরিবেশ যাতে ভাল থাকে, সুন্দর থাকে, শিক্ষার্থীরা সুন্দর পরিবেশের মধ্যে থেকে গবেষণা ও জ্ঞান অর্জন করে সুযোগ্য নাগরিক হতে পারে, সে চেষ্টা আমাদের রয়েছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, আমরা সব জায়গা থেকে দেখি কিছু মদদ থাকে। বিভিন্ন স্থানে অনুপ্রবেশ করে ঘোলা পানিতে মাছ শিক্ষারের চেষ্টা করে। ফলে সকলের সম্মিলিত প্রয়াসে আমরা সেগুলোকে বন্ধ করতে পারবো। যাতে আর কিছু করতে না পারে। কেননা, অনেক বড় প্রতিষ্ঠান হিসেবে সমস্যা হতেই পারে, নানা ধরনের ভুলভ্রান্তি, ভুল বুঝাবুঝি হতেই পারে, যে কোনো সমস্যাই সমস্যা নয়, যদি আমরা সেটা বাড়িয়ে না তুলি। এখানে যেভাবে সমস্যার সমাধান হবে, এরকম সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা সমস্যা সমাধানে উদ্যোগ নিতে পারবো।
সিলেটে অবস্থানকালে শিক্ষামন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়ন কাজসহ কয়েকটি বিষয়ে আলোকপাত করবেন ও ঘুরে দেখবেন। উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আলোচনা করবেন।
শিক্ষামন্ত্রী ড. দীপু মনি এমপি বলেছেন, সিলেটের জন্য সব সময় আলাদা একটা টান রয়েছে। আমরা যে যেখানে থাকি না কেন আমাদের মনের মধ্যে একটা টান থাকে। এখানে মাজারে আসা। সিলেটে এসেছি যখন মনের মধ্যে সেটাও থাকে।
আজ শুক্রবার (১১ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সিলেট সার্কিট হাউসে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সিলেটে এসেছি কয়েকটি বিষয়ের জন্য। কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজ হচ্ছে সেগুলো দেখা। আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে আলোচনা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন।তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমরা এসেছি। সেখানে কিছু প্রশাসনিক কাজকর্ম আছে সেগুলো দেখবো। সিলেটের জন্য আলাদা একটা টান রয়েছে। আমরা যে যেখানে থাকি না কেন আমাদের মনের মধ্যে একটা টান থাকে। এখানে মাজারে আসা। সিলেটে এসেছি যখন মনের মধ্যে সেটাও থাকে। এই বিষয়গুলোর জন্য মূলত সিলেট আসা।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানসহ সিলেট আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ।
শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার।জনগণের সরকার। জনগণের কল্যানে কাজ করে। একইভাবে শিক্ষাবান্ধব সরকার। এই সরকার সারাদেশে শিক্ষার জন্য কাজ করেছে। সরকার শিক্ষার উন্নয়নে অপ্রতিরোধ্যগতিতে কাজ করছে। যে অর্জন আছে সেই অর্জনের মূল নেতৃত্ব দিয়েছিলেন সিলেটের সন্তান ও সাবেক শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ। তাঁর ধারবাহিকতায় আমরা কাজ করে যাচ্ছি।
শাবির প্রসঙ্গে মন্ত্রী বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা ঘটেছে তা নিরসনে আমরা সরকারের পক্ষ থেকে যা যা করার তা আমরা করেছি। সকলের আন্দোলনের দাবি-দাওয়ায় এখানে বিশ্ববিদ্যালয় হয়েছে। এখন যে সমস্যা হয়েছে তা সবাইকে সাথে নিয়ে সমাধান করা হবে। আন্দোলন চলাকালে অনেকের সাথে আমার যোগাযোগ হয়েছে। হঠাৎ করে একটা কিছু করে যে সমাধান করা হবে তাও না। কিছুকিছু সমস্যা সব বিশ্ববিদ্যালয়ে রয়েছে। এখানেও একটা সমস্যা হয়েছে।তা সমাধান হয়ে যাবে বলে আশা করছি।
মন্ত্রী বলেন, সিলেটে এসেছি কয়েকটি বিষয়ের জন্য। কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজ হচ্ছে সেগুলো দেখা। আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে আলোচনা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন।তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমরা এসেছি। সেখানে কিছু প্রশাসনিক কাজকর্ম আছে সেগুলো দেখবো। সিলেটের জন্য আলাদা একটা টান রয়েছে। আমরা যে যেখানে থাকি না কেন আমাদের মনের মধ্যে একটা টান থাকে। এখানে মাজারে আসা। সিলেটে এসেছি যখন মনের মধ্যে সেটাও থাকে। এই বিষয়গুলোর জন্য মূলত সিলেট আসা। তাছাড়া সিলেট যে আসবো তার সিদ্ধান্ত হয় হুট করে। তারপ নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করা করে সবকিছু ঠিক করা। পূর্ব প্রস্তুতি ছিল না তাই অনেকটা বিব্রতবোধ করেছি। কিন্তু ধন্যবাদ জানাই আমাদের নেতৃবৃন্দকে কম সময়ে এতো আয়োজনের জন্য।
সাংগঠনিক কাজের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ইতোমধ্যে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। সামনে উপজেলা নির্বাচন। ২ বছরের মধ্যে জাতীয় নির্বাচন আছে । সেই নির্বাচনে আমরা সারাদেশে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে তা যেনো অব্যাহত থাকে তা নিশ্চিত করতে সাংগঠনিকভাবে দেখতে হবে আমাদের কোথাও কোনো ভুল আছে কি না।
এরআগে শুক্রবার(১১ ফেব্রুয়ারী) সকাল ৮ টা ৫০ মিনিটে বিমানযোগে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। সেখানে স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।
শিক্ষামন্ত্রীর সরকারি সফরসূচি অনুসারে, সিলেটে সার্কিট হাউজে পৌছে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করবেন। এরপর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে হযরত শাহজালাল মাজার জিয়ারত শেষ করে সিলেট সার্কিট হাউজে বিরতি দিবেন।
মধ্যান্নভোজনের পর বিকাল ৩ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে সিলেট সার্কিট হাউজ ত্যাগ করেবেন।বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত শাবিপ্রবির চলমান সংকট সমাধানের জন্য শাবির শিক্ষক,শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধির সাথে মতবিনিময় করে রাত ৮ টা ২০ মিনিটের একটি ফ্লাইটে সিলেট থেকে ঢাকা ফিরে যাওয়ার কথা রয়েছে।
6 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 3 সোমবার (২১ সেপ্টেম্বর)
8 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
1 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি
3 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস
3 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ
2 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং
8 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ
7 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা