editor

প্রকাশিত: 8:10 PM, December 28, 2021

আ.লীগ সরকারের আমলে শিক্ষাখাতে যে উন্নয়ন হয়েছে তা নজিরবিহীন: এমপি নাহিদ

আ.লীগ সরকারের আমলে শিক্ষাখাতে যে উন্নয়ন হয়েছে তা নজিরবিহীন: এমপি নাহিদ

আ.লীগ সরকারের আমলে শিক্ষাখাতে যে উন্নয়ন হয়েছে তা নজিরবিহীন: এমপি নাহিদ

গোলাপগঞ্জ প্রতিনিধি
নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, বাঙ্গালী হিসেবে আমাদের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হচ্ছে আমাদের স্বাধীনতা পূর্ববর্তী মহান মুক্তিযুদ্ধ। তবে বাংলা ভাষা পুনরুদ্ধারে মাধ্যমে আমাদের আন্দেলনের শুরু হয়। পরবর্তীতে মুক্তিযুদ্ধ। আর সেই মহাযুদ্ধের মহানায়ক জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার নেতৃত্বে ৩০লক্ষ শহীদ ও ২লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা যেনো ম্লান হয়ে না যায় সেদিকে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ করে শিক্ষাখাতে যে উন্নয়ন সাধিত হয়েছে তা বিশ্বে নজিরবিহীন। শেখ হাসিনার হাত ধরে এ দেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে-এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে হলে সরকারের পাশাপাশি দেশের প্রত্যেক নাগরিককে এক সাথে কাজ করে যেতে হবে।

তিনি বলেন, আমি আপনাদেরই কর্মী, আপনারাই আমাকে সৃষ্টি করেছেন। আপনাদের সহযোগীতাকে কাজে লাগিয়ে আমি এ উপজেলাকে সর্বোচ্চ প্রচেষ্টায় উন্নয়ন করার চেষ্টা করেছি।

মঙ্গলবার সকালে গোলাপগঞ্জের ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজে নবনির্মিত একাডেমিক ভবন ও শহীদ মিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি এ কথাগুলো বলেন।

বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও শিল্পপতি মাছুম চৌধুরীর সভাপতিত্বে, শিক্ষক তাহের উদ্দিন ও জহির উদ্দিনের যৌথ সঞ্চালনায় এবং বিদ্যালয়ের ছাত্র সুলতান মাহমুদ মারজানের পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সুনীল চন্দ্র দাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির, পরিসংখ্যানবিদ ড. ছাদিকুর রহমান চৌধুরী, শিক্ষানুরাগী ফয়জুল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, শহিদুর রহমান চৌধুরী জাবেদ, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শামিম আহমদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীম উদ্দিন বাবলু, দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রুমেল সিরাজ, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রশিদ আহমদ, গভর্নিং বডির সদস্য হেলাল উদ্দিন হেলু, ইউসুফ আলী মাস্টার, নাজিম উদ্দিন।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিকেল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিল্পী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির