editor
প্রকাশিত: 2:17 PM, January 17, 2022

শাবি ভিসির পদত্যাগের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ
শাবি প্রতিনিধি
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করছেন সাধারণ শিক্ষার্থীরা।
উপাচার্যের পাশাপাশি প্রক্টর ড. আলমগীর কবীর, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা।
সোমবার (১৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা।
এ সময় স্লোগানে শিক্ষার্থীরা বলেন, ‘যেই ভিসি বোমা মারে, সেই ভিসি চাই না’, ‘যেই ভিসি গুলি মারে, সেই ভিসি চাই না’, ‘স্বৈরাচারের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘পতন পতন পতন চাই, উপাচার্যের পতন চাই’, ‘ভিসির গদিতে, আগুন জ্বালাও একসাথে’।
বিক্ষোভের একপর্যায়ে বেলা সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হল ও বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলে প্রভোস্টদের রুমে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। এরপর প্রশাসনিক ভবনসহ বিভিন্ন হলে তালা ঝুলানোর কথা জানিয়েছেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, যেকোনো পরিস্থিতিতে তারা ক্যাম্পাস ও হল ছাড়বেন না। যতক্ষণ না স্বৈরাচার উপাচার্য পদত্যাগ করছেন ততক্ষণ আন্দোলনের মাঠে থাকবেন তারা। যেকোনো পরিস্থিতিতে তারা ক্যাম্পাসে অবস্থান করবেন।
প্রশাসনের পক্ষ থেকে সোমবার দুপুর ১২টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হলেও যেকোনো পরিস্থিতিতে হল ছাড়বেন না বলে জানিয়েছেন আবাসিক শিক্ষার্থীরা।
এদিকে, সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল অনুষদের ডিন অধ্যাপক রাশেদ তালুকদারকে সভাপতি, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনকে সদস্য সচিব এবং সব ডিনকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আন্দোলনের মধ্যেই বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলছে বলে জানিয়েছেন ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মোশতাক আহমেদ।
এর আগে বোরবার বিকেলে শিক্ষার্থীদের আন্দোলনকে ছত্রভঙ্গ করে অবরুদ্ধ উপাচার্যকে মুক্ত করতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, টিয়ারশেল ও কয়েক রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। এতে ৫০ জনের অধিক শিক্ষার্থী আহত হয়েছেন।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির