editor
প্রকাশিত: 8:19 PM, September 3, 2021
খেলাধুলা শরীর ও মনকে ভালো রাখে: আজবাহার আলী শেখ পিপিএম
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ পিপিএম বলেছেন, খেলাধুলা শিক্ষা কার্যক্রমের একটি অংশ। স্বাস্থ্যসচেতন মানুষেরা হাজারও ব্যস্ততার মাঝেও শরীর ও মনকে চাঙ্গা করার জন্য নিয়মিত খেলাধুলা করেন। তবে নানান কারণে খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ কমে গেছে।
শহরে যারা বাস করেন তারা তো খেলাধুলা করার ফুসরতই পান না! অন্যদিকে খেলাধুলার স্থান বা মাঠ যাই বলি না কেন সেগুলোর অভাবে খেলাধুলায় মানুষের অংশগ্রহণের হার কমে গেছে। বাংলাদেশে বিশেষ করে শহরাঞ্চলের অনেক স্কুল ও কলেজে খেলার কোন মাঠ নেই! তাই সে সব শিক্ষাপ্রতিষ্ঠানে হাজার হাজার শিক্ষার্থী খেলাধুলা থেকে বঞ্চিত হয়ে অন্যান্য অপরাধমূলক কাজে (ইভটিজিং, মাদকাসক্ত) নিয়োজিত হয়েছে। এমনকি গ্রামাঞ্চলেও খেলাধুলা অনুষ্ঠিত হওয়ার হার অনেকাংশে কমে গেছে। প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে শারীরিক শ্রমনির্ভর খেলাগুলো কমে গিয়ে মানুষ বর্তমানে প্রযক্তিগত অনেকগুলো মস্তিস্কনির্ভর খেলায় মত্ত রয়েছে। এতে করে তারা আত্মকেন্দ্রিক ও সহিংস হচ্ছে। কারণ এসব খেলা বা গেমগুলো সে একাই খেলে এবং খেলা বা গেমগুলো অনেকসময় সহিংসতানির্ভর আধেয় দ্বারা তৈরি। ফলশ্রুতিতে সমাজে আত্মকেন্দ্রিক ও আগ্রাসী মনোভাবে মানুষের সংখ্যা বেড়ে গেছে। এসব প্রযুক্তিগত খেলা আবির্ভাবের সাথে সাথে গ্রাম্য খেলাধুলাগুলোও হারিয়ে যেতে বসেছে। তবে এখনও অনেকে আছেন যারা ঠিকই শারীরিক শ্রমনির্ভর খেলাধুলা করে থাকেন।
তিনি শুক্রবার (৩ সেপ্টেম্বর ) বিকেল ৪টায় আখালিয়া বড়বাড়ী খলাপাড়া চান্দিয়ালার উদ্যোগে আখালিয়া বড়বাড়ী মসজিদের পিছনে বালুর মাঠে বিসিকের মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
হাজী সুলতান মিয়া বাদশা এর সভাপতিত্বে ও মো: একরাম হোসেন এবং হেলাল আহমদের যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি আকাশ চৌধুরী, বনফুল এন্ড কোং সিলেট জোনের পার্টনার বিশিষ্ট সমাজসেবক মো: শাহিন আহমদ, আখালিয়া নবাবী মসজিদ মার্কেট কমিটির সভাপতি তৈমুর রাজা, নতুন বাজার মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি দিলোয়ার হোসেন (জয়), সাংবাদিক ইদ্দিস আলী, রাজু মিয়া এলাকার মুরব্বি, কনা মিয়া, সবুজ আহমদ, আলোচিত্রী কৃতিশ তালুকদার প্রমুখ। বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৩/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১