editor

প্রকাশিত: 7:28 PM, September 7, 2021

সিলেট মহানগরাধীন ৯ নং ওয়ার্ড তালামীযের সেমিনার সম্পন্ন

সিলেট মহানগরাধীন ৯ নং ওয়ার্ড তালামীযের সেমিনার সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
কুরআন-সুন্নাহ ভিত্তিক সমাজ গঠনে ইসলামি সংগঠনের কর্মীদের

ভূমিকা তাৎপর্যপূর্ণ-মো. মনজুরুল করিম মহসিন
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মো. মনজুরুল করিম মহসিন বলেন, মহান আল্লাহ এই পৃথিবীতে মানব জাতিকে প্রেরণ করেছেন তাঁর ইবাদত-বন্দেগী পালন করার জন্য। এজন্য মানুষকে দ্বীন শিক্ষা দিয়ে তার রবের পথে আহবান জানানোর জন্য অসংখ্য নবী-রাসূল (সা.) মহান আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে প্রেরিত হয়েছেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর পরবর্তী সময়ে সাহাবায়ে কিরাম, তাবিঈনে কিরামসহ সময়ে সময়ে আউলিয়ায়ে কিরাম দ্বীনের পথে মানুষকে আহ্বান জানানোর দায়িত্ব আনজাম দিয়েছেন। সহীহ আকীদা ও আদর্শ ভিত্তিক ইসলামি সংগঠনের কর্মীরা হলেন তাঁদের প্রকৃত উত্তরসূরী। মহান এই দায়িত্ব পালনের নিমিত্তে ইসলামি সংগঠনের কর্মীদের পরিশুদ্ধ জীবন ও উত্তম চরিত্রের অধিকারী হওয়া প্রয়োজন। ইসলামি সংগঠনের কর্মীরা হবেন ন¤্র-ভদ্র, বিনয়ী, সাহসী, অহংকারমুক্ত ও আত্মসমালোচক। কুরআন-সুন্নাহর পরিপূর্ণ অনুসরণে সমাজ থেকে যাবতীয় শিরক-বিদআত, অপসংস্কৃতি ও কুসংস্কারমূলক কার্যক্রম উৎপাটন করে কুরআন-সুন্নাহ ভিত্তিক সমাজ গঠনে ইসলামি সংগঠনের কর্মীদের একনিষ্ঠ হতে হবে। শুধুমাত্র দ্বীনের পথে আহ্বান জানিয়েই ক্ষান্তি নয় বরং ঈমান-আকিদা বিধ্বংসী বাতিল মতবাদের বিরুদ্ধে আপোষহীন লড়াই চালিয়ে যাওয়া ইসলামি সংগঠনের কর্মীদের অন্যতম দায়িত্ব ও কর্তব্য।

৭ সেপ্টেম্বর, মঙ্গলবার, বিকাল ৩টায় সিলেট প্রেসক্লাবে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ৯নং ওয়ার্ড শাখা আয়োজিত ইসলামি সংগঠনের কর্মীদের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

শাখা সভাপতি শাহরিয়ার আহমদ শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কামিল হোসেনের পরিচালনায় সেমিনারে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি এস এম মনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সহ-সভাপতি মো. আতিকুর রহমান সাকের, সহ-সাধারণ সম্পাদক কাওছার হামিদ সাজু, সাংগঠনিক সম্পাদক এম. শামছ উদ্দিন, শাবিপ্রবির প্রচার সম্পাদক জুবেল আহমদ, সিলেট মহানগরীর সহ-প্রশিক্ষণ সম্পাদক এফ কে জুনেদ আহমদ, সিলেট (পূর্ব) জেলার সহ-প্রশিক্ষণ সম্পাদক মো. জায়দুর রহমান ও সিলেট সরকারি আলিয়া মাদরাসা সভাপতি মো. আজফল হোসেন।

শাখা সহ-সভাপতি আব্দুল হাফিজ ইমনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সোবহান, ৭নং ওয়ার্ড সহ-সভাপতি জুবায়ের আহমদ, ২১নং ওয়ার্ড শাখা সাধারণ সম্পাদক মাহদী বিন আব্দুল আজিজ, মদন মোহন কলেজ শাখার সহ-সাধারণ সম্পাদক আব্দুল মুনিম, ২১নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সহ-সভাপতি তারেক আহমদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক সজীব আহবাব, প্রচার সম্পাদক হাসনাত আহমদ মোস্তাক, অর্থ সম্পাদক মাসুম আহমদ, অফিস সম্পাদক মোস্তাফিজুর রহমান মাজেদ, সহ-অফিস সম্পাদক মো. আব্দুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মুরাদুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবু তানজিম মো. আব্দুল্লাহ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সামছুজ্জামান রাফি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সোহানুর রহমান প্রমুখ।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০৭/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১