editor
প্রকাশিত: 7:08 PM, September 14, 2021
বিশ্বনাথ প্রতিনিধি :
সিলেটের বিশ্বনাথে ৮ম শ্রেণি পড়ুয়া মাদরাসা ছাত্রী অপহরণের একদিন পর পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলা থেকে তাকে উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ সোমবার দুপুরে (১৩ সেপ্টেম্বর) জগন্নাথপুর উপজেলার বড়কাপন গ্রাম থেকে ওই ছাত্রীকে উদ্ধার ও তাকে অপহরণের অভিযোগে ফখরুল ইসলাম (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।
ফখরুল উপজেলার মজলিস ভোগশাইল গ্রামের তুরন মিয়ার ছেলে। পরে অপহরণকারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে এবং ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠায় পুলিশ।
এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি অপহরণ মামলা (নাম্বার-০৭, তারিখ ১৩.০৯.২১ইং) দায়ের করেন।
পুলিশ সূত্র জানায়, উপজেলার অলংকারি ইউনিয়নের শিমুলতলা মহিলা মাদরাসার ওই শিক্ষার্থী মাদরাসায় যাবার পথে গত(১২ সেপ্টেম্বর) সকালে রাস্তা থেকে তাকে অপহরণ করে অভিযুক্ত ফখরুল।
নিয়ে যায় তার ফুফুর বাড়ি পার্শ্ববর্তী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের বড়কাপন গ্রামে।
এ দিকে বিকেল পর্যন্ত সে বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনেরা। এক পর্যায়ে থানা পুলিশকে অবহিত করলে আজ দুপুরে এসআই অফতাবুজ্জামান রিগ্যান জগন্নাথপুরে অভিযান চালিয়ে ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করেন।
স্থানীয় একটি সূত্র জানায়, অভিযুক্ত ফখরুল ও ভিকটিম পরস্পর তালতো ভাই-বোন। ফখরুলের বড় ভাইয়ের সাথে বিয়ে হয়েছিল ভিকটিমের বড় বোনের।
এর সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বেশ কিছুদিন মন দেয়া নেওয়ার পর স্বেচ্ছায় অজানার উদ্দেশ্যে পাড়ি জমায় তারা।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) আফতাবুজ্জামান রিগ্যান বলেন, ভিকটিমকে উদ্ধার করে ওসিসিতে এবং গ্রেপ্তার যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৪/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ