editor
প্রকাশিত: 5:45 PM, September 25, 2021
নিজস্ব প্রতিবেদক
ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি ওয়ার্ল্ড সার্ভিস “রেডিও তেহরান” বাংলা বিভাগের প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ-ইরান মৈত্রী শিরোনামে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।
২৪ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার সকালে সিলেট লাক্কাতুরা প্রাথমিক বিদ্যালয় চত্বর ও লাক্কাতুরা চা বাগান পঞ্চায়েত অফিসের আঙ্গিনায় এই কর্মসূচি পালন করা হয়।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের পরিচালনায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও সার্ক এর প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম।
কর্মসূচিতে ক্লাব সদস্যরা স্কুল চত্বর ও পঞ্চায়েত অফিসের আঙ্গিনায় ফলদ, বনজ গাছের চারা রোপণ করেন। পরে আলোচনা সভায় রেডিও তেহরান বাংলা বিভাগের অনুষ্ঠান সম্পর্কে অবহিত করা হয় এবং স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বাংলা অনুষ্ঠান রেডিও তেহরানের পরিচিতিমূলক লিফলেট বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. মির শাহ আলম বলেন, গাছ আমাদের আর্থিকভাবে মূল্য দেয়, পরিবেশ রক্ষা করে এবং পুষ্টির জোগানও দেয়। আমাদের অস্তিত্বের জন্য গাছ অত্যন্ত জরুরি। গাছ তাপমাত্রা বৃদ্ধি কমিয়ে দেয়, অক্সিজেন সৃষ্টি করে এবং পরিবেশের জন্য ক্ষতিকর কার্বন-ডাই-অক্সাইড ধরে রাখে।
বৃক্ষরোপণের উপকারিতা বিষয়ে সচেতনতা সৃষ্টি করে ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল বলেন, আমাদের প্রত্যেকের ব্যক্তিগত ভাবে গাছ লাগানো উচিত। প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা আমাদের দায়িত্ব। গাছ আমাদের জীবনধারণ ও জীবন রক্ষার অন্যতম উপকরণ। গাছ না থাকলে পৃথিবীতে মানুষের বসবাস অসম্ভব হতো। আমাদের শুধু বৃক্ষরোপণ করলেই হবে না সেই সঙ্গে রোপণ করা বৃক্ষের সুষ্ঠ পরিচর্যাও নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) লাক্কাতুরা চা বাগান শাখার সভাপতি বিক্রম রায়, সহ-সভাপতি সিপন দাস, সদস্য সমিত গঞ্জু ও সৌরভ রায়, লাক্কাতুরা চা বাগান পঞ্চায়েত কমিটির সদস্য নিরেন গোয়ালা ও বিপন গোয়ালা, সামাজিক সেবাপ্রদানকারী সংগঠন ব্রেকিং দ্য সাইলেন্সের মাঠকর্মী কান্তা রানী নাথ, সিলেট চা জনগোষ্ঠী ছাত্র-যুব কল্যাণ পরিষদের সদস্য শুভ্র দাস ও রোমিও বারিক এছাড়া অভিমান দাস, সাজনা নায়েক, রুমানা বিশ্বাসসহ লাক্কাতুরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৫/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১