editor
প্রকাশিত: 5:45 PM, September 28, 2021
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে এক কিশোরীকে ধর্ষন করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এঘটনার সাথে জড়িত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম- ইমন মিয়া (২৫)। আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্ভর) সকালে পুলিশ তাকে গ্রেফতার করে। আর ধর্ষিতা কিশোরীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল সোমবার (২৭ সেপ্টেম্ভর) রাত অনুমান সাড়ে ৮টায় জেলার শান্তিগঞ্জ উপজেলার মড়মোহা গ্রামে অবস্থিত নিজ বসতবাড়িতে এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষন করে ইমন মিয়া।
এঘটনার সময় প্রচন্ড গরমের কারণে ওই কিশোরীর পরিবারে লোকজন ঘরের বাহিরে পায়চারি করছিল। তখন ওই কিশোরী বাথরুমে গোসল করছিল। সেই সুযোগকে কাজে লাগিয়ে লম্পট ইমন মিয়া বাথরুমের ভিতরে প্রবেশ করে কিশোরীকে ধর্ষন করে পালিয়ে যায়। পরে এঘটনাটি ধর্ষিতা কিশোরী তার পরিবারকে জানালে তারা থানায় খবর দেয়।
এঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার এসআই আলাউদ্দিন সাংবাদিকদের বলেন, ধর্ষিতা কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করাসহ অভিযুক্ত ধর্ষক ইমন মিয়াকে গ্রেফতার করে থানায় জিজ্ঞাসাবাদ চলছে। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৮/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির