editor
প্রকাশিত: 2:19 PM, April 11, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটের কুশিয়ারা নদীতে ধরা পড়েছে প্রায় দেড় মণ ওজনের বাঘাইড় মাছ। রবিবার বিশালাকার মাছটি তোলা হয় সিলেট নগরীর লালবাজারে। সোমবার সকালে মাছটি কেটে কেজি ধরে বিক্রি করা হবে। মাছটি বিক্রি করে লাখ টাকার উপরে পাওয়ার আশা করছেন বিক্রেতা।লালবাজারের মাছ ব্যবসায়ী মুজিবুর রহমান জানান, রবিবার সকালে ফেঞ্চুগঞ্জ থেকে তিনি ৬০ কেজি ওজনের বাঘাইড়টি কিনে এনেছেন। আগের রাতে মাছটি ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে জেলের জালে ধরা পড়েছিল।মুজিবুর রহমান জানান, মাছটি একসাথে কিনে নেয়ার মতো ক্রেতা পাওয়ার সম্ভাবনা কম। তাই আগামীকাল সোমবার সকাল ১০টায় কেজি হিসেবে মাছটি বিক্রি করা হবে।এর আগেও লালবাজারে বিশালাকার বাঘাইড় কেটে কেজি দরে বিক্রি হয়েছে। প্রতি কেজি মাছ দুই হাজার থেকে আড়াই হাজার টাকা দরে বিক্রি হয়।মুজিবুর রহমান তাই আশা করছেন সোমবার সকালে ৬০ কেজি ওজনের বাঘাইড় মাছটি বিক্রি করে তিনি লাখ টাকার উপরে পাবেন।প্রসঙ্গত, প্রতি বছর সিলেটের কুশিয়ারা নদীতে জেলেদের জালে বিশালাকার বাঘাইড় মাছ ধরা পড়ে। পরে মাছগুলো এনে লালবাজারে কেটে কেজি দরে বিক্রি করা হয়। গত কয়েকদিন আগে কুশিয়ারা নদীতে ধরা পড়া প্রায় ৩শ’ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ লালবাজারে এনে প্রায় চার লাখ টাকায় বিক্রি করা হয়।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়