editor

প্রকাশিত: 9:54 PM, November 14, 2021

সিলেটের ১৫ ইউপিতে জামানত হারালেন ২৮ প্রার্থী

সিলেটের ১৫ ইউপিতে জামানত হারালেন ২৮ প্রার্থী

সিলেটের ১৫ ইউপিতে জামানত হারালেন ২৮ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
দ্বিতীয় ধাপে সিলেটের ৩ উপজেলার ১৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৮ প্রার্থীর মধ্যে ২৮ জন জামানত হারিয়েছেন।

নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী মোট প্রদত্ত ভোটের ৮ শতাংশের এক শতাংশ ভোট না পাওয়ায় জামানত খোয়ালেন তারা।

এর মধ্যে সিলেট সদরের ৪টি ইউপিতে ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করে জামানত রক্ষা হয়নি ১১ প্রার্থীর। কোম্পানীগঞ্জ উপজেলার ৫টি ইউপিতে ২৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে ৩টি ইউনিয়নে জামানত হারিয়েছেন ১১ জন। বালাগঞ্জ উপজেলায় ৬টি ইউনিয়নে ২০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে ৩টি ইউপিতে ১৪ জন জামানত হারিয়েছেন।

সিলেট সদর উপজেলার ৪ ইউনিয়নে মোগলগাওয় ইউপিতে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তন্মধ্যে ২ জন জামানত হরিয়েছেন। তারা হলেন-স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে আছন মিয়ার প্রাপ্ত ভোট ৫৮৩ এবং ইসলামী আন্দোলনের আব্দুশ শহীদ ৩৭৩ ভোট। জামানত বাঁচাতে প্রার্থীদের প্রয়োজন ছিল এক হাজার ৯৩৮ ভোট। এ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান হিরণ মিয়া হাজার ২৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কান্দিরগাঁওয়ে ৩ প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলনের শাহেদ আহমদ হাতপাখা প্রতীকে ৩১৫ ভোট পেয়েও জামানত হারিয়েছেন। জামানত বাঁচাতে প্রয়োজন ছিল ২ হাজার ৬৬৫ ভোট। এই ইউনিয়নে জামায়াত নেতা আবদুল মনাফ চশমা প্রতীকে ১০ হাজার ৬৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

জালালাবাদ ইউপিতে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে ৬ জনই জামানত হারিয়েছেন। তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী ইসলাম উদ্দিন আনারস প্রতীকে এক হাজার ৬৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন চশমা প্রতীকে ১ হাজার ২৮ ভোট, আশরাফ সিদ্দিক অটোরিকশায় ৬৯২ ভোট, আশিক আলী ঘোড়া প্রতীকে ৩৪০ ভোট, মুজিবুর রহমান বতুল টেবিল ফ্যান প্রতীকে ২৪৬ ভোট, ইসলামী আন্দোলনের হাফিজ মো. মোস্তাক হাতপাখা প্রতীকে ৯৫ ভোট। এখানে আওয়ামী লীগের ওবায়দুল্লাহ ইসহাক নৌকা প্রতীকে ২ হাজার ২৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ ইউনিয়নে জামানত বাঁচাতে প্রার্থীদের প্রয়োজন ছিল ১ হাজার ১৭৫ ভোট।

হাটখোলা ইউপিতে ৬ প্রার্থীর ২ জন জামানত হারিয়েছেন। তারা হলেন-স্বতন্ত্র প্রার্থী এটিএম মুনইমুল হক চশমা প্রতীকে ১ হাজার ২৯২ ভোট, ইসলামী আন্দোলনের ফজলুল করিম চৌধুরী হাতপাখায় ২৪০ ভোট। জামানত বাঁচাতে ১ হাজার ৭৭৫ ভোট পাওয়ার কথা প্রার্থীদের। এখানে খেলাফত মজলিস নেতা রফিকুজ্জামান দেওয়াল ঘড়ি প্রতীকে ৪হাজার ৫৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

 

কোম্পানীগঞ্জ উপজেলার ৫টি ইউপিতে নির্বাচন হয়। এর মধ্যে ইসলামপূর পূর্ব ইউনিয়নে ৭ প্রার্থীর মধ্যে ৩ জন জামানত হারিয়েছেন। তারা হলেন- নৌকার প্রার্থী মো. ম্ল্লুুক হোসেন ২হাজার ৬১ ভোট, ইসলামী আন্দোলনের প্রার্থী ইমতিয়াজ উদ্দিন হাতপাখা প্রতীকে ১৮১ ভোট, টেবিল ফ্যান প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মাসুক আহমদ ৩৯ ভোট পেয়েছেন। এ ইউনিয়নে জামানত বাঁচাতে প্রয়োজন ২হাজার ১৯১ ভোট। এখানে বিএনপি নেতা স্বতন্ত্র আলমগীর হোসেন আলম আনারস প্রতীকে ৫ হাজার ২৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

দক্ষিণ রণিখাইয় ইউপিতে ৭ প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন-মোটরসাইকেল প্রতীকে মো. শাহাব উদ্দিন ১০৩৩ ভোট, ঘোড়া প্রতীকে স্বাতন্ত্র প্রার্থী সামছুল হক ২৪ ভোট, আনারস প্রতীকে এম এ হান্নান ২০ ভোট, চশমা প্রতীকে মুছলেহ উদ্দিন ১৭ ভোট পেয়েছেন। এ ইউনিয়নে জামানত রক্ষায় প্রার্থীদের প্রয়োজন ছিল এক হাজার ২৪২ ভোট। এ ইউপিতে আওয়ামী লীগের ইকবাল হোসেন ইমাদ নৌকা প্রতীকে ৩ হাজার ৭২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

ইছাকলস ইউপিতে ৬ প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থীই জামানত হারিয়েছেন। তারা হলেন-আর স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন (আনারস) ১ হাজার ভোট, স্বতন্ত্র প্রার্থী কুটি মিয়া (মোটরসাইকেল) ৯৯৭ ভোট, ইসলামী আন্দোলনের ফিরোজ আলী (হাতপাখা) ৭৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আবুছাদ আব্দুল্লাহ (ঘোড়া) মাত্র ২১ ভোট পেয়েছেন। জামানত রক্ষায় প্রার্থীদের প্রয়োজন ছিল এক হাজার ১২৪ ভোট। এখানে বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুর রহমান অটোরিকশা প্রতীকে ৩ হাজার ৫৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। উপজেলার ওপর দুটি ইউনিয়ন তেলিখাল ও উত্তর রণিখাইয়ে কেউ জামানত হারাননি।

 

বালাগঞ্জের ৬টি ইউনিয়নে নির্বাচন হয়। এরমধ্যে পূর্ব গৌরীপুরে ৫ প্রার্থীর মধ্যে ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন ৬৪৬ ভোট এবং ইসলামী আন্দোলনের আওলাদ মিয়া (হাতপাখা) ২০৫ ভোট পেয়েও জামানত হারিয়েছেন। যদিও জামানত রক্ষায় প্রয়োজন ছিল ১ হাজার ৮১ ভোট। এ ইউপিতে বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান মুজিব আনারস প্রতীকে ৪ হাজার ৪২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

 

পশ্চিম গৌরিপুরে ৪ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মুশাহিদ শিকদার (চশমা) ৩৮২ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। জামানত রক্ষায় প্রয়োজন ছিল ৯৮৩ ভোট। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আবদুর রহমান আনারস প্রতীকে ২ হাজার ৯৯১ ভোট পেয়ে বিজয়ী হন।

পূর্ব পৈলনপুরে ৫ প্রার্থীর মধ্যে ৩ জন জামানত হারিয়েছেন। তারা হলেন-খেলাফত মজলিসের মিছবাহ উদ্দিন মিছলু (দেওয়াল ঘড়ি) ৩৯৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী মারুফ মিয়া (মোটর সাইকেল) ৭২ ভোট এবং নজরুল ইসলাম (আনারস) ৪০ ভোট। ইউনিয়নে জামানত রক্ষায় ৮৭০ ভোট প্রয়োজন ছিল। এ ইউপিতে আওয়ামী লীগের শিহাব উদ্দিন নৌকা প্রতীকে ৩ হাজার ৫৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ