admin

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৬

বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা

সংসদে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি

বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা

8

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদকে জানিয়েছেন, দেশে বেকারত্ব মোকাবিলায় সরকার নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনা নিয়েছে। তিনি বলেন, বেকারত্ব হ্রাস ও শিল্পায়নকে ত্বরান্বিত করতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর অধীনে দেশজুড়ে নতুন শিল্প কারখানা স্থাপনের ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
চট্টগ্রাম-১৩ আসনের সদস্য সরওয়ার জামাল নিজামের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে শিল্প মন্ত্রী জানান, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, অব্যবহৃত সরকারি জমির ব্যবহার ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বেশ কিছু নতুন শিল্প প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়ন করা হচ্ছে।
এ সময় তিনি আরও বলেন, ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানির (জিপিএফপিএলসি) অব্যবহৃত জমিতে ইউরিয়া ফরমালডিহাইড-৮৫ (ইউএফ-৮৫) প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত টেকনো-ইকোনমিক সম্ভাব্যতা সমীক্ষা চলছে।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, টিএসপি কমপ্লেক্স লিমিটেড (টিএসপিসিএল)-এর ভেতরে বছরে ৪ লাখ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি নতুন টিএসপি সার কারখানা স্থাপন করা হবে এবং এ জন্য আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।
শিল্প মন্ত্রী সংসদকে জানান, খুলনা নিউজপ্রিন্ট মিলস লিমিটেড ও খুলনা হার্ডবোর্ড মিলস লিমিটেডের প্রাঙ্গণে ‘স্টার্চ ফ্যাক্টরি ও অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই) কমপ্লেক্স’ শীর্ষক একটি প্রকল্প নেওয়া হয়েছে, যার সম্ভাব্যতা সমীক্ষা ও ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) প্রস্তুত ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
মুক্তাদির বলেন, কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের (কেপিএমএল) প্রাঙ্গণে বনায়নসহ পূর্ণাঙ্গ কাগজকল এবং সোডা অ্যাশ, বেকিং সোডা, সোডিয়াম সালফেট, অ্যাকটিভেটেড ব্লিচিং আর্থ, টাইটানিয়াম ডাই-অক্সাইড, সালফিউরিক অ্যাসিড ও সিনথেটিক/পলিয়েস্টার ফাইবার কারখানাসহ বিভিন্ন কেমিক্যাল প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে এবং ডিপিপি প্রণয়নাধীন রয়েছে বলে জানান তিনি। শিল্প মন্ত্রী বলেন, চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্সে ক্লোর-অ্যালকালি ও ক্লোরিনভিত্তিক মৌলিক রাসায়নিক শিল্প স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশ ইনসুলেটর অ্যান্ড স্যানিটারি ওয়্যার ফ্যাক্টরি লিমিটেডে (বিআইএসএফএল) আধুনিক ও জ্বালানি-সাশ্রয়ী ইনসুলেটর ও স্যানিটারি ওয়্যার কারখানা স্থাপন করা হবে।
মন্ত্রী জানান, ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার প্ল্যান্টে ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প হিসেবে ওভেন পলিপ্রোপিলিন (ডব্লিউপিপি) ব্যাগ তৈরির কারখানা স্থাপন করা হবে এবং ভোলা জেলায় নতুন ইউরিয়া সার কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে, যার জন্য স্থান নির্বাচন ও সম্ভাব্যতা সমীক্ষা চলছে। তিনি আরও বলেন, আশুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরির পাশে ১৯৭ একর অব্যবহৃত জমিতে একটি আধুনিক গ্লাস কারখানা স্থাপন করা হবে এবং এর প্রি-ফিজিবিলিটি স্টাডি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
বিসিক সম্পর্কে মন্ত্রী বলেন, বিসিক সরাসরি শিল্প স্থাপন করে না, বরং শিল্প নগরী ও পার্ক গড়ে তোলে, যেখানে উদ্যোক্তারা কারখানা স্থাপন করেন। বর্তমানে দেশে ৮৩টি বিসিক শিল্প নগরী ও পার্কে ৬ হাজার ২২৩টি শিল্প ইউনিট চালু রয়েছে।
তিনি আরও বলেন, কাঁচামালের প্রাপ্যতা, উদ্যোক্তাদের প্রস্তাব ও সম্ভাব্যতা সমীক্ষার ভিত্তিতে জেলা প্রশাসনের মাধ্যমে অব্যবহৃত বা পতিত জমি ব্যবহার করে, নতুন শিল্প নগরী ও পার্ক স্থাপন করা হবে, যাতে করে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়। মন্ত্রী আশা প্রকাশ করেন যে এ সব উদ্যোগ বেকারত্ব হ্রাস, শিল্প উৎপাদন বৃদ্ধি ও দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ সংবাদ

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের বিকল্প নেই

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের বিকল্প নেই

5 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

5 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

5 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

8 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

8 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

5 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

8 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

3 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬

1
2