editor

প্রকাশিত: 10:35 PM, April 25, 2022

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ভূমি ও স্থায়ী ভবন নির্মাণে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে : এমপি হাবিব

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ভূমি ও স্থায়ী ভবন নির্মাণে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে : এমপি হাবিব

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ভূমি ও স্থায়ী ভবন নির্মাণে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে : এমপি হাবিব

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের অভিষেক ও ইফতার মাহফিল

দক্ষিণ সুরমা প্রতিনিধি
সিলেট-৩ আসনের সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হবিবুর রহমান হাবিব বলেছেন, সংবাদপত্র সমাজের দর্পন। সাংবাদিকরা জাতির বিবেক। সমাজের সত্য সুন্দর ও বস্তু নিষ্ঠতা সাংবাদিকদের লিখনীর মাধ্যমে ফুটে উঠে। তিনি বলেন, দক্ষিণ সুরমা একটি ঐতিহ্যবাহী অঞ্চল। এই এলাকার ইতিহাস ঐতিহ্যকে সমৃদ্ধ করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাংবাদিকরা সততা ও দক্ষতার মাধ্যমে এ অঞ্চলের উন্নয়নকে ত্বরান্বিত করতে কাজ করে যাচ্ছেন। দক্ষিণ সুরমা প্রেসক্লাবের জন্য ভূমি ও স্থায়ী একটি কার্যালয় নির্মাণ সময়ের দাবী। তিনি বলেন, এ ব্যাপারে আমার সর্বাত্মক সহযোগীতা অব্যাহত থাকবে।

আজ সোমবার (২৫ এপ্রিল) বিকেলে দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

দুটি পর্বে আয়োজিত অনুষ্ঠানের প্রথম অধিবেশন প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সিলেটের ডাকের দক্ষিণ সুরমা প্রতিনিধি হাজী জাহাঙ্গীর আলম মুসিকের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার হাজী এম আহমদ আলীর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের আজীবন সদস্য তৌফিক বক্স লিপন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের আজীবন সদস্য হুমায়ুন আহমদ, সিলেট ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মোল্লারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ মকন মিয়া, জালালাবাদ এসোসিয়েশন রিয়াদের সভাপতি ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক আলহাজ¦ কাপ্তান হোসেন, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এম এ হান্নান, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আফতাব উদ্দিন, প্রতিষ্ঠাতা সহসাধারণ সম্পাদক কবির আহমদ, সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আজমল খান, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দ্যা ডেইলি নিউ নেশনের সিলেট ব্যুরো প্রধান শফিক আহমদ শফি, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও গাজী টিভি সিলেটের ব্যুরো প্রধান বিলকিস আক্তার সুমি, সাবেক সিনিয়র সহসভাপতি হুমায়ুন কবির লিটন, সিনিয়র সদস্য দুলাল আহমদ, জাবেদ আহমদ প্রমুখ।

প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার, এনটিভি ইউরোপের প্রতিনিধি আশরাফুল ইসলাম ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের সময়ের সিলেট প্রতিনিধি ও সিলেটভিউ২৪.কম এর নিজস্ব প্রতিবেদক নুরুল হক শিপুর সঞ্চালনায় দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত লায়লা নীরা, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) এবি এম আশরাফ উল্যাহ তাহের, পিআইডির সহকারী পরিচালক মাসুদ পারভেজ, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক একাত্তরের কথার উপ-সম্পাদক মঈন উদ্দিন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির।

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সদস্য, দৈনিক আনন্দ বাজারের সিলেট ব্যুরো প্রধান ও সিলেটভিউ২৪.কম এর সিনিয়র রিপোর্টার হাফিজ রেজাউল হক ডালিমের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদ, সহসভাপতি রাজ্জাক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সিলেট জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, লতিফা শফি চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার, সিলেট জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আলী, কামাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহঅর্র্থ সম্পাদক ওমর ফারুক ফরহাদ প্রমুখ।

অভিষেক ও ইফতার মাহফিল শেষে ইফতারের ঠিক পূর্ব মুহুর্তে দেশ, জাতি, ও মুসলিম উম্মার কল্যাণের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব। অনুষ্ঠানে অভিষিক্তরা হলেন, সিনিয়র সহসভাপতি সাহাদ উদ্দিন দুলাল, সহসভাপতি শিপন আহমদ, সহসাধারণ সম্পাদক আব্দুল খালিক, কোষাধ্যক্ষ শরিফ আহমদ, দপ্তর ও পাঠাগার সম্পাদক খায়রুল আমিন রাফসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, নির্বাহী সদস্য আজমল আলী রুমন, এম সারওয়ার হোসেন সৌরভ প্রমুখ। উপস্থিত ছিলেন, ক্লাব সদস্য ফয়ছল আহমদ রানা, আব্দুল করিম, রফিক আহমদ, আবুল বশর, সুলতান আহমদ, আহমদুর রহমান সাদেক, শেখ ছাদিম মিয়া, এস এম ফাহিম, মোঃ ছয়ফুল আলম অপু, জাহেদ আহমদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির