editor

প্রকাশিত: 10:19 PM, November 7, 2021

বিশ্বনাথে পুজা মন্ডপে সন্ত্রাসী হামলায় আহত সুনীল চন্দের মৃত্যু

বিশ্বনাথে পুজা মন্ডপে সন্ত্রাসী হামলায় আহত সুনীল চন্দের মৃত্যু

নিহত সুনীল চন্দ (ফাইল ছবি)

বিশ্বনাথ প্রতিনিধি
বিশ্বনাথ উপজেলার কুয়ারপার গ্রামের সূর্যমনি বিশ্বাসের পুত্র সুনীল চন্দ (৭৮) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। ৬ নভেম্বর শনিবার বেলা ৩টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। গত ১২ অক্টোবর মঙ্গলবার শারদীয় দুর্গা পুজার অষ্টমীর দিনে নিজ বাড়ির পুজা মন্ডপে সন্ত্রাসী হামলায় আহত হয়ে দীর্ঘ ২৪ দিন হাসাপাতালে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু ঘটে। স্থানীয় আওয়ামী লীগ নেতা দিনার মিয়ার নেতৃত্বে একদল মুসলিম মৌলবাদী এই হামলা চালায়।

জানা যায়, সনাতন হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পুজায় নিজ বাড়িতে পুজা মন্ডপ স্থাপন করেন সুনীল চন্দ। দুর্গা পুজার অষ্টমীর দিন সন্ধ্যা ৭ টায় পুজা মন্ডপে পরিবারের সদস্য ও স্বজনদের নিয়ে আরধনায় মত্ত ছিলেন বাড়ির মালিক সুনীল চন্দ। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা দিনার মিয়ার নেতৃত্বে ১৫/২০ জনের একদল ইসলাম ধর্মালম্বী মৌলবাদী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আকষ্কিক ভাবে সুনীল চন্দের বাড়ির পুজা মন্ডপে হামলা চালায়। হামলাকারীরা পুজা মন্ডপ ভাংচুর করে, বাধা দিতে গেলে সুনীল চন্দ ও তার পুত্র দ্বিজেন চন্দকে বেধড়ক মারধর করে তারা। সন্ত্রাসীদের হামলায় পিতা পুত্র গুরুতর জখম প্রাপ্ত হন। সন্ত্রাসীরা চলে গেলে স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। গুরুতর আহত সুনীল চন্দকে তাৎক্ষণিক ভাবে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে ২৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ৬ নভেম্বর বেলা ৩ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এ ঘটনায় স্থানীয় সংখ্যালঘু হিন্দু স¤প্রদায়ের লোকজনের মাঝে চাপা ক্ষোভ ও আতংক বিরাজ করছে।

এ বিষয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার ভট্টাচার্য বলেন, হিন্দু স¤প্রদায়ের শারদীয় দুর্গা পুজা উৎসবের দিনে নৃশংস এই হামলা এবং হামলায় আহত হয়ে মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী এই সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ