editor

প্রকাশিত: 10:42 AM, October 14, 2022

সিলেটে পেঁয়াজ, ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়েছে

সিলেটে পেঁয়াজ, ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়েছে

সিলেটে পেঁয়াজ, ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী মূল্যে বাজারে ক্রেতাসাধারণকে কিছুটা স্বস্তি দিয়েছিল পেঁয়াজ। সেই পেঁয়াজও ঝাঁজ ছড়াতে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে দেশের খুচরা ও পাইকারি উভয় বাজারে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। সিলেটের বাজারগুলোয় খুচরা পর্যায়ে কেজিতে ১০ টাকা বেড়ে বর্তমানে ৫০ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ।

একইভাবে আড়তগুলোতে কেজিতে আট থেকে ১০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। ব্যবসায়ীরা বলছেন, আড়ত থেকে পেঁয়াজ পৌঁছানোর পর খুচরা পর্যায়ে দাম আরো বাড়বে।

অন্যদিকে বাজারে বাড়তি দামে বিক্রি হওয়া ব্রয়লার মুরগির দাম আরো বেড়েছে। কেজিতে ১০ টাকা বেড়ে ১৮৫ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ কমে যাওয়ায় মুরগির দাম বাড়ছে। তবে নতুন করে বাড়েনি ডিম, চাল, মাছ ও সবজির দাম।

হঠাৎ পেঁয়াজের দাম বাড়ায় বাজারে এসে ক্রেতারা বিপাকে পড়ছেন। তাঁরা বলছেন, বাজারে পেঁয়াজের সংকট নেই। তার পরও কেজিতে ১০ টাকা বাড়ানো হলো কেন? নিশ্চয় কারসাজি করে দাম বাড়িয়েছেন বিক্রেতারা। আর বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কারসাজি আছে কি না তা তদন্ত করে দেখতে হবে।

গতকাল বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বন্দর বাজার, কাজিরবাজার ও রিকাবীবাজার ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেজিতে ১০ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকায়, গত সপ্তাহে যা ছিল ৪০ টাকা। ব্রয়লার মুরগি কেজিতে ১০ টাকা বেড়ে ১৮৫ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। আর আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে সোনালি ও দেশি মুরগি।

সপ্তাহের ব্যবধানে অন্য নিত্যপণ্যের দামে তেমন হেরফের হয়নি। আগের বাড়তি দামেই আমদানি করা রসুন বিক্রি হচ্ছে কেজি ১৩০ থেকে ১৪০ টাকা, দেশি রসুন ৯০ থেকে ১০০ টাকা কেজি, খোলা আটা কেজি ৫৫ টাকা, প্যাকেট আটা (দুই কেজি) ১২৫ টাকা, মোটা ব্রি ২৮ চাল কেজি ৬০ টাকা, চিকন চাল কেজি ৭৫ টাকা এবং নাজিরশাইল ৮০ থেকে ৮৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

চিকন মসুর ডাল বিক্রি হচ্ছে কেজি ১৩০ থেকে ১৪০ টাকা, মোটা মসুর ডাল ১০০ থেকে ১১০ টাকা, আমদানি করা আদা বিক্রি হচ্ছে কেজি ১৫০ থেকে ১৮০ টাকা, দেশি আদা বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। আলু কেজি ৩০ টাকা। ডিম আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়।

বন্দরবাজারের পাইকারি ও খুচরা পেঁয়াজ ব্যবসায়ী আরাফাত হোসেন বলেন, গত দুই-তিন দিন ধরে পেঁয়াজের দাম বাড়তি। বর্তমানে পাইকারিতে পেঁয়াজ কেজিতে পাঁচ টাকা বেড়ে ৪০ টাকায় বিক্রি হচ্ছে আর খুচরায় ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

রিকাবীবাজারের ব্যবসায়ী নাসির উদ্দিন বলেন, পাইকারি বাজারে পেঁয়াজের বস্তা (৫০ কেজি) ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। এ কারণে খুচরা পর্যায়ে কেজিতে ১০ টাকা বাড়িয়ে বিক্রি করা হচ্ছে।

আড়ত গুলোতে গত তিন দিনের ব্যবধানে কেজিতে আট থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজের দাম। ফলে বর্তমানে পাইকারিতে ইন্দোরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকা কেজি, আর নাসিকের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকা কেজি। আগে বন্দরে ইন্দোর পেঁয়াজ বিক্রি হচ্ছিল ২২ থেকে ২৪ টাকা এবং নাসিকের পেঁয়াজ ২৭ থেকে ২৮ টাকা কেজি।

দাম বাড়ার বিষয়ে আমদানিকারক হাজি শহিদ বলেন, ভারতে পেঁয়াজ উৎপাদনকারী এলাকাগুলোয় বন্যা হওয়ায় সেখানে পেঁয়াজের সংকট দেখা দিয়েছে। ফলে ভারতের মোকামগুলোয় পেঁয়াজ সরবরাহ কমে গেছে। এ কারণে আমাদের কেজিপ্রতি আট থেকে ১০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে পেঁয়াজ। আমদানি পর্যায়ে দাম বাড়ায় দেশের বাজারেও দাম বাড়ছে। ‘

বাজারে মাঝারি আকারের প্রতি কেজি তেলাপিয়া বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা। মাঝারি আকারের পাঙ্গাশ বিক্রি হচ্ছে কেজি ১৮০ টাকা। এক কেজি ওজনের রুই বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকা, দেড়-দুই কেজি ওজনের রুই বিক্রি হচ্ছে ৩১০ থেকে ৩৩০ টাকা। বড় রুই বিক্রি হচ্ছে কেজি ৪০০ থেকে ৪৫০ টাকা। বড় আকারের কাতলা মাছ বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪২০ টাকা। কাঁচকি কেজি ৪০০ টাকা, চাষের কই ২০০ থেকে ২২০ টাকা কেজি, ছোট আকারের পাবদা কেজি ৩০০ থেকে ৩৫০ টাকা, বড় আকারের পাবদা ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে সবজি। গোল বেগুন ১০০ টাকা কেজি, লম্বা বেগুন কেজি ৬০ থেকে ৭০ টাকা, দেশি শসা ৭০ থেকে ৮০ টাকা কেজি, পটোল, ঢেঁড়স, চিচিঙ্গা কেজি ৫০ থেকে ৬০ টাকা, ছোট আকারের ফুলকপি ও বাঁধাকপি পিস ৫০ টাকা, শিম ১০০ থেকে ১২০ টাকা কেজি, কাঁচা মরিচ ৮০ টাকা কেজি, পাকা টমেটো ১৪০ থেকে ১৫০ টাকা, গাজর ১২০ থেকে ১৪০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা কেজি। লাউ আকারভেদে ৫০ থেকে ৬০ টাকা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির