editor

প্রকাশিত: 11:22 PM, January 6, 2024

সিলেটে ভোট কেন্দ্রে গুলোর সামনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ

সিলেটে ভোট কেন্দ্রে গুলোর সামনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
সিলেটের অন্তত ছয়টি ভোটকেন্দ্রের সামনে অগ্নিসংযোগের পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে আগুনে কোনো কেন্দ্রের তেমন ক্ষতি হয়নি। আজ শনিবার রাত আটটার পর থেকে একের পর এক এসব ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম, সদর উপজেলার টুকেরবাজার, টুলটিকর এলাকা, নগরের টিবিগেট, ইলেকট্রিক সাপ্লাই, নয়াসড়ক এলাকাসহ অন্তত ছয়টি স্থানের ভোটকেন্দ্রের সামনে অগ্নিসংযোগের পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ঊর্মি রায় রাত নয়টার দিকে জানান, তাঁর উপজেলার সিলামে কোনো অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি।

তবে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. আজবাহার আলী শেখ বলেন, সিলেট নগর ও সদর উপজেলার কয়েকটি স্থানে ভোটকেন্দ্রের সামনে অগ্নিসংযোগ ও বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টির অপচেষ্টা করছে দুর্বৃত্তরা। তবে সেসব মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি আছে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ভোটকেন্দ্রগুলোর সামনে হঠাৎ করে দুর্বৃত্তরা এসে টায়ার, কাঠ কিংবা বিভিন্নভাবে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটাচ্ছে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্বৃত্তরা আগুন দেওয়ার সময় ‘ভোট চোর ভোট চোর, এই সরকার ভোট চোর’, ‘প্রহসনের ভোট মানি না, মানব না’ বলে স্লোগান দেয়।

রাত সোয়া নয়টার দিকে যোগাযোগ করলে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জানান, সিলেট সদর উপজেলার সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসা ও হাজী আবদুস সাত্তার উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে টায়ার জ্বালিয়ে দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করে। তবে এতে ভোটকেন্দ্রের কোনো ক্ষতি হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেলাজুড়ে কড়া নজরদারি রাখছে। শান্তিপূর্ণভাবে ভোট শেষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে ককটেল নয়, দুর্বৃত্তরা পটকার বিস্ফোরণ ঘটিয়েছে বলে তিনি জানিয়েছেন।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট