editor
প্রকাশিত: 8:15 PM, January 10, 2024
নিজস্ব প্রতিবেদক
সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৬ লাখ টাকাসহ দুই নার্সকে আটকের পর ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেককে।
বুধবার (১০ জানুয়ারি) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফ।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঈন উদ্দিন সিপন।
অপর দুই আসামি হলেন- আটককৃত সিনিয়র নার্স আমিনুল ইসলাম ও সুমন। তাদের একজন জরুরি বিভাগে এবং অপরজন বহির্বিভাগে চাকরি করেন।
মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছেন সাব-ইন্সপেক্টর রাশেদ ফজল।
এর আগে মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ঘুষ লেনদেনের সময় ৬ লাখ টাকাসহ সিনিয়র নার্স আমিনুল ইসলাম ও সুমনকে আটক করেন সরকারের একটি গোয়েন্দা বাহিনীর সদস্যরা।
তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত ইসরাইল আলী সাদেক ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট