editor
প্রকাশিত: 11:30 AM, January 12, 2024
অনলাইন ডেস্ক
বাংলাদেশের নির্বাচনে কয়েক লাখ মানুষের শান্তিপূর্ণ অংশগ্রহণ থাকলেও সহিংসতা এবং বিরোধী দলের প্রার্থীদের ভয়ভীতি প্রদর্শনের কারণে নির্বাচন এবং নির্বাচন–পূর্ববর্তী প্রক্রিয়া ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছেন চার যুক্তরাষ্ট্র সিনেটর। নির্বাচনে প্রধান বিরোধী দলের অংশ না নেওয়ার বিষয়টিকেও দুঃখজনক বলে উল্লেখ করেছেন তারা।
যুক্তরাষ্ট্র সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের হুইপ ডিক ডারবিন, যুক্তরাষ্ট্র সিনেটর জেফ মার্কলি, টিম কেইন এবং পিটার ওয়েলচ এক বিবৃতিতে এমন মন্তব্য করেছেন। গতকাল বুধবার ডিক ডারবিনের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বিবৃতিটি প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, নির্বাচনের আগে বিরোধী দলের সদস্য এবং নাগরিক সমাজের কর্মীরা হয়রানির শিকার হয়েছেন, তাদের গণহারে গ্রেপ্তার করা হয়েছে, যা নির্বাচন-পূর্ববর্তী প্রক্রিয়াকে ক্ষুণ্ন করেছে।
গণতান্ত্রিক প্রতিষ্ঠানের অপব্যবহার বন্ধ করে গণতন্ত্রের সুরক্ষা নিশ্চিতের অঙ্গীকার পূরণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র সিনেটরেরা অর্থপূর্ণ সংলাপে বসার জন্য সব দলের প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা সব দলকে উদ্বুদ্ধ করছি, তারা যেন অর্থপূর্ণ সংলাপে বসে, সহিংসতা পরিহারের প্রতিশ্রুতি দেয় এবং রাজনৈতিক সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনে।’
নির্বাচন–পরবর্তী সময়ে বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং নাগরিক অধিকার চর্চার স্থানগুলোকে সুরক্ষিত রাখার ওপর বিবৃতিতে জোর দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট