editor

প্রকাশিত: 10:30 AM, July 5, 2021

বিয়ানীবাজার শেওলায় কোভিড-১৯ সময়ে ‘অর্নিবান স্টুডেন্ট এসোসিয়েশন’র প্রশংসনীয় কার্যক্রম

বিয়ানীবাজার শেওলায় কোভিড-১৯ সময়ে ‘অর্নিবান স্টুডেন্ট এসোসিয়েশন’র প্রশংসনীয় কার্যক্রম

বিয়ানীবাজার প্রতিনিধি ঃ
বিয়ানীবাজারের শেওলায় কোভিড-১৯ এর কঠিন এই সময়েও নানা কর্মসূচী নিয়ে স্থানীয়দের সহায়তা করে যাচ্ছে ‘‘অর্নিবান স্টুডেন্ট এসোসিয়েশন’’। স্থানীয় শিক্ষার্থীদের টিউটোরিয়াল ক্লাস, শিশুদের ধর্মীয় শিক্ষা অধ্যয়নের ব্যবস্থা, দরিদ্র মহিলাদের সেলাই প্রশিক্ষণ ও সুবিধা বঞ্চিত মানুষের চিকিৎসার জন্য ফ্রি-ফ্রাইডে ক্লিনিক সেবা কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি। কোভিড-১৯ এর সুরক্ষা নিয়ম মেনেই সংগঠনের সদস্যরা তাদের কর্মসূচী পরিচালনা করে যাচ্ছে। তাদের এই প্রয়াস ইতিমধ্যে ব্যাপক ভাবে প্রশংসিত হচ্ছে।
জানা যায়, কোভিড-১৯ এর কারনে সারাদেশে কলেজ, ইউনিভার্সিটি বন্ধ থাকায় অর্নিবান স্টুডেন্ট এসোসিয়েশনের সদস্যরা এখন নিজ এলাকায় অবস্থান করছেন। এই অবস্থায় সংগঠনের সভাপতি মোঃ মোশারফ হোসেন তানিম ও সাধারন সম্পাদক সাদিক আহমেদ এর নেতৃত্বে এলাকার সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার জন্য কর্মসূচী গ্রহণ করে সংগঠনটি। তন্মধ্যে কোভিড-১৯ এর কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এলাকার শিক্ষার্থীরা যাতে পড়াশুনার প্রতি বিমুখ না হয় সে জন্য স্থানীয় স্কুল পড়–য়া শিক্ষার্থীদের জন্য ‘ফ্রি টিউটোরিয়াল ক্লাস’ চালু করা হয়েছে। কলেজ, ইউনিভার্সিটিতে অধ্যয়নরত সংগঠনের সদস্যরা টিউটোরিয়াল ক্লাসে পাঠদান করছেন রুটিন করে। শিশুদের জন্য ধর্মীয় শিক্ষা গ্রহণের জন্য ‘মক্তব ব্যবস্থা’ চালু করা হয়েছে। দরিদ্র মহিলাদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে চালু করা হয়েছে ‘ফ্রি সেলাই প্রশিক্ষণ’। এছাড়া এলাকার দরিদ্র মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে চালু করা হয়েছে ‘ফ্রি ফ্রাইডে ক্লিনিক’ সেবা। সংগঠনটির এই সকল সেবা মূলক কার্যক্রম ইতিমধ্যে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। উল্লেখ্যযোগ্য হারে অংশ নিচ্ছে সুবিধা বঞ্চিত মানুষজন। কোভিড-১৯ এর স্বাস্থ্য বিধি মেনেই পরিচালিত হচ্ছে এই সকল কার্যক্রম। ফলে কোভিড-১৯ এর এই কঠিন সময়েও ‘‘অর্নিবান স্টুডেন্ট এসোসিয়েশন’’ এর এই সকল কার্যক্রমের প্রশংসা এলাকার গন্ডি পেরিয়ে উপজেলা জুড়ে ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে অর্নিবান স্টুডেন্ট এসোসিয়েশন এর সভাপতি মোঃ মোশারফ হোসেন তানিম বলেন, কোভিড-১৯ এর এই সময়ে আমাদের সংগঠনের প্রায় সকল সদস্যই এলাকায় রয়েছেন। তাই এই সময়কে কাজে লাগিয়ে এলাকার সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে আমাদের সাধ্যমত কিছু করার প্রয়াস চালাচ্ছি। আশা করছি মানুষজন এই সকল কর্মসূচীর মাধ্যমে উপকৃত হবেন। আমাদের সংগঠনের সকল সদস্য এবং এলাকাবাসী যারা বিভিন্ন ভাবে সহযোগীতা করছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ