admin
প্রকাশিত: 12:42 AM, March 16, 2021

আহত ফাহাদ আহমদ (ফাইল ছবি)
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজারে দলীয় সভা শেষে বাড়ি ফেরার পথে এলডিপি নেতা ফাহাদ আহমদ এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ১৫ মার্চ সকাল ১১টায় বারইগ্রাম বাজার সংলগ্ন স্থানে এই ঘটনাটি ঘটে। ভিকটিম ফাহাদ আহমদ বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়ন এলডিপির সক্রিয় সদস্য ও স্থানীয় বারইগ্রামের ফারুক উদ্দিনের পুত্র। রাজনৈতিক পূর্ব বিরোধের জের ধরে আওয়ামী লীগের স্থানীয় একদল সন্ত্রাসী এই ঘটনাটি ঘটিয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বিয়ানীবাজার আলফা পলি ক্লিনিকে নিয়ে গেছে। বর্তমানে ঐ ক্লিনিকে সে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, ফাহাদ আহমদ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) রাজনীতি করার কারনে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সাথে তার বিরোধ সৃষ্টি হয়। রাজনৈতিক পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগের স্থানীয় ক্যাডার জালাল, সুহেল ও এপলু তাকে একাধিকবার নানাভাবে হুমকী দেয়। ঘটনার দিন ১৫ মার্চ সকালে বিয়ানীবাজার উপজেলা শহরে এলডিপির এক জরুরী সভায় যোগদান শেষে মোটরবাইক যোগে বারইগ্রাম বাজার ফিরছিল সে। পথিমধ্যে দুপুর ১১টার দিকে বারইগ্রাম বাজার সংলগ্ন স্থানে আগে থেকে উৎ পেতে থাকা জালাল, সুহেল, এপলু, রায়হান সহ আওয়ামী লীগের ৬/৭ জনের একটিদল তার পথরোধ করে। কোন কিছু বুঝে উঠার আগেই সন্ত্রাসীরা ফাহাদ আহমদের উপর হামলা চালায়। তাকে টেনেহেঁচড়ে মোটরবাইক থেকে নামিয়ে রাস্তার উপর ফেলে লাঠি ও লোহার রড দিয়ে বেদম মারধর করে। একপর্যায় মাথায় আঘাত পেয়ে সে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে। তার চিৎকার শুনে স্থানীয় কয়েকজন লোক দৌড়ে এগিয়ে আসে। লোকজন আসতে দেখে তাকে রাস্তার উপর ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে এগিয়ে আসা লোকজন তাকে রক্তাক্ত আহত অবস্থায় উদ্ধার করে বিয়ানীবাজার আলফা পলি কিèনিকে নিয়ে যায়। বর্তমানে ঐ ক্লিনিকে সে চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ফাহাদ আহমদ এই প্রতিবেদককে বলেন, রাজনৈতিক পূর্ব বিরোধের জেরধরে আওয়ামী লীগ সন্ত্রাসী জালাল উদ্দিন, সুহেল আহমদ, এবাদ আহমদ, রায়হান আহমদ ও এপলু সহ ৬/৭ জনের একটিদল আমার উপর অতর্কিত হামলা করেছে। তারা আমাকে হত্যা করতে চেয়েছিল, আমার মাথার দুটি স্থানে রক্তাক্ত জখম রয়েছে। আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। মহান আল্লাহ আমাকে রক্ষা করেছেন, লোকজন ছুটে আসায় তারা আমাকে ছেড়ে গেছে। আমি এখন জীবনের নিরাপত্তা নিয়ে আতংকিত।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ