editor
প্রকাশিত: 1:03 AM, April 13, 2022

ফসল রক্ষা বাঁধে দুর্নীতি: ‘তদন্ত প্রতিবেদন দ্রুত জমা দেওয়া হবে’
সুনামগঞ্জ প্রতিনিধি
হঠাৎ করে ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ৬ উপজেলার ১০ থেকে ১২ হাওরের বাঁধ ভেঙে ফসল তলিয়ে গেছে।
হাওরের বাঁধের কাজের অনিয়ম দুর্নীতি তদন্তে পানি সম্পদ মন্ত্রণালয়ের তদন্ত দল সুনামগঞ্জের ধর্মাপাশা উপজেলার চন্দ্র সোনার থাল হাওর পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে তদন্ত করতে যান পানি সম্পদ মন্ত্রণাল কতৃক গঠিত তদন্ত কমিটির সদস্যরা।
ধর্মাপাশা উপজেলার চন্দ্র সোনার থাল হাওর পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা সালমা জাফরীন সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, হাওরে ক্ষতিগ্রস্ত বিভিন্ন বাঁধ আমরা পরিদর্শন করছি। ইতিমধ্যে ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনার থাল হাওর পরিদর্শন করেছি।
আমরা স্থানীয় লোকদের সাথে কথা বলেছি। আমরা বুঝার চেষ্টা করেছি কেন এই অসময়ে বাঁধ ক্ষতিগ্রস্ত হল। তদন্তের স্বার্থে সব কিছু বলা যাবে না। আমরা যা পাবও তাই তদন্ত প্রতিবেদনে ওঠে আসবে। তদন্তে কারো অনিয়মের সংশ্লিষ্টতা পেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্হা। আমরা যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিব।
পানি সম্পদ মন্ত্রণালয় কতৃক গঠিত তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিনহা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহা পরিচালক মাহববুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী এনায়াত উল্লাহ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মোবাশশেরুল ইসলাম, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়োয়ার উল হালিম।
এছাড়াও সুনামগঞ্জ জেলা প্রশাসক সুনামগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাকির হোসেনকে প্রধান করে ৫ সদস্যের আরো একটি তদন্ত কমিটি গঠন করেছেন। এই তদন্ত কমিটিও তাদের তদন্ত কাজ চলমান রয়েছে। সিলেটে রায়হান হত্যা: রাষ্ট্রপক্ষের কারণে পেছালো চার্জগঠন।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির