editor
প্রকাশিত: 3:52 PM, January 21, 2022

শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে ঢাকায় যাচ্ছে শাবি শিক্ষার্থীদের প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে দেখা করতে ঢাকায় যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। আজ বিকেলে তারা ঢাকার পথে রওনা দেবেন। তবে- ক্যাম্পাসে অনশন ও আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
দুপুরে ক্যাম্পাসের অনশনস্থলে আসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তারা প্রথমে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এরপর বাসভবনে গিয়ে তারা ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমদের সঙ্গে কথা বলেন। পরে বেরিয়ে আসার পর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেলের মোবাইল ফোনে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন। এ সময় শিক্ষামন্ত্রী তাদের প্রতিনিধি দলকে ঢাকায় গিয়ে আলোচনার প্রস্তাব দিলে শিক্ষার্থীরা রাজি হন।
শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার পর শিক্ষার্থীরা প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন- তাদের একটি প্রতিনিধি দল বিকেলেই শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে ঢাকায় যাবেন। তারা জানান- ভিসির পদত্যাগ দাবিতে ক্যাম্পাসে আন্দোলন চলমান থাকবে।
ঢাকায় বৈঠকে শিক্ষামন্ত্রী তাদের দাবি মেনে নিলে তারা অনশন ও আন্দোলন থেকে সরে যাবে।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির