admin

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৬

সিলেটে নেহার-মালা-মেঘলা সিন্ডিকেটের ত্রাস: চুরির টাকায় গড়েছেন আলিশান বাড়ি

সিলেটে নেহার-মালা-মেঘলা সিন্ডিকেটের ত্রাস: চুরির টাকায় গড়েছেন আলিশান বাড়ি

2

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরীর বিপণীবিতান, হাসপাতাল আর মাজার এলাকায় এখন এক আতঙ্কের নাম ‘নারী চোর চক্র’। বছরের পর বছর ধরে সক্রিয় এই চক্রের হোতা দুই বোন মালা ও মেঘলা এবং তাদের মা নেহার বেগম। একাধিকবার গ্রেপ্তার হলেও আইনি ফাঁকফোকর দিয়ে বেরিয়ে এসে তারা আবারও মেতে ওঠে পুরোনো নেশায়। অভিযোগ রয়েছে, এই চক্রের নেপথ্যে রয়েছে প্রভাবশালী একটি মহলের ছত্রছায়া।
অনুসন্ধানে জানা গেছে, নগরীর গুরুত্বপূর্ণ শপিং মল, জিন্দাবাজার, শাহজালাল (রহ.) মাজার এবং বড় বড় হাসপাতালের চেম্বারগুলো এই সিন্ডিকেটের প্রধান বিচরণক্ষেত্র। বোরকা পরিহিত অবস্থায় তারা সাধারণ মানুষের ভিড়ে মিশে যায়। এরপর কৃত্রিম জটলা তৈরি করে নিমিষেই টার্গেট করা ব্যক্তির টাকা, মোবাইল ফোন বা স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দেয়। শুধু চুরিই নয়, নগরীর সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সাথেও এই দুই বোনের গভীর যোগসাজশ রয়েছে বলে জানা গেছে।
দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার কলারতলে আব্দুল মালেকের মেয়ে মালা ও মেঘলার বিরুদ্ধে বিভিন্ন থানায় শতাধিক মামলা রয়েছে। তবে তাদের এই অপরাধ কর্মকাণ্ডে পরিবারের পূর্ণ সমর্থন ও অংশগ্রহণ রয়েছে। মালার বর্তমান স্বামী জাবেদ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এলাকার বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার একটি বড় অংশের পেশা চুরি হওয়াতে অপরাধ জগতে তাদের নেটওয়ার্ক আরও বিস্তৃত হয়েছে।
মালার মা নেহার বেগমের বিরুদ্ধেও রয়েছে গুরুতর অভিযোগ। দক্ষিণ সুরমার সিলাম তেলিয়াপাড়ায় নেহার বেগমের নামে তিনতলা ফাউন্ডেশনের একটি আলিশান বাড়ি রয়েছে, যার নির্মাণ ব্যয় প্রায় অর্ধকোটি টাকা। এলাকাবাসীর দাবি, এই সম্পদের পাহাড় গড়া হয়েছে সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা আর গহনা চুরি করে। এছাড়া বোন মেঘনা ও স্বামী জাবেদের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল অর্থ এবং একটি সিএনজিচালিত অটোরিকশাসহ কলারতলে তাদের নামে জমি থাকার তথ্য পাওয়া গেছে।
এই অপরাধী চক্রের বিরুদ্ধে কথা বলতে ভয় পায় সাধারণ মানুষ। এলাকাবাসী যদি তাদের অনৈতিক কাজের প্রতিবাদ করে, তবে উল্টো পুলিশ ও প্রশাসনের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ উঠেছে। এমনকি নেহার বেগমের বোন নাজমার স্বামী সাইফুলও একজন চিহ্নিত ছিনতাইকারী এবং ডজনখানেক মামলার আসামি।
এই চক্রের হাত থেকে বাঁচতে এবং তাদের স্থায়ীভাবে আইনের আওতায় আনতে এলাকাবাসী ইতিমধ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। নির্ভরযোগ্য সূত্রের দাবি, এই সিন্ডিকেটে নারী-পুরুষ মিলিয়ে ১৫ জনেরও বেশি সদস্য রয়েছে।
সিলেটের সচেতন মহলের দাবি, এই ‘নেহার-মালা-মেঘলা’ সিন্ডিকেটকে গোড়া থেকে নির্মূল না করলে নগরীতে চুরি ও ছিনতাইয়ের ঘটনা নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়বে। দ্রুত তদন্তপূর্বক তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ সংবাদ

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের বিকল্প নেই

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের বিকল্প নেই

5 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

7 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

2 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

5 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

5 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

4 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

2 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

1 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬

1
4