editor

প্রকাশিত: 9:40 PM, December 12, 2021

রাগীব রাবেয়া মেডিকেলে বেগম রাবেয়া খাতুনের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত

রাগীব রাবেয়া মেডিকেলে বেগম রাবেয়া খাতুনের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত

রাগীব রাবেয়া মেডিকেলে বেগম রাবেয়া খাতুনের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত

বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সহ-প্রতিষ্ঠাতা ও দানবীর ড. সৈয়দ রাগীব আলীর সহধর্মিণী মহীয়সী নারী বেগম রাবেয়া খাতুন চৌধুরীর পঞ্চদশ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) সকাল ৮টায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবেদ হোসেন এর নেতৃত্বে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদ এবং এই প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মরহুমার কবর জিয়ারত এবং কবরে পুষ্পার্ঘ অর্পণের উদ্দেশ্যে রাগীব নগরে যাত্রা করেন। রাগীব নগরে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত মহীয়সী নারী বেগম রাবেয়া খাতুন চৌধুরীর কবরে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, ছাত্র/ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীর পক্ষে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আবেদ হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. দাউদ এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ তারেক আজাদ।
এছাড়াও জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগ এবং বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের পক্ষ থেকে মরহুমার কবরে আলাদা আলাদাভাবে পূষ্পার্ঘ অর্পণ করা হয়। পুষ্পার্ঘ অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের পর মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। অতঃপর মহীয়সী নারী বেগম রাবেয়া খাতুন চৌধুরীর পঞ্চদশ মৃত্যু বার্ষিকী উপলক্ষে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে প্রকাশিত স্মারক গ্রন্থ ”তুমি আলোকিত সমাজ গড়ার স্বপ্নদ্রষ্টা, তুমি মুক্তির অগ্রদূত” এর মোড়ক উন্মোচন করা হয়।
উল্লেখ্য যে, মহীয়সী নারী বেগম রাবেয়া খাতুন চৌধুরীর পঞ্চদশ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আগামীকাল ১৩ই ডিসেম্বর ২০২১ইং তারিখ সকাল ১১.৩০ ঘটিকায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ১নং লেকচার গ্যালারীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে; এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির