editor
প্রকাশিত: 7:17 PM, October 4, 2021

যৌতুকের দাবিতে স্কুল শিক্ষিকাকে নির্যাতনের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
মোবাইল ফোনে কলের সূত্র ধরে পরিচয়। অতঃপর প্রেমের সম্পর্ক। সেখান থেকে এ সম্পর্ক গড়ায় প্রণয়ে। তবে লন্ডন ফেরত স্বামীর পরিবারের সদস্যদের কারণে এখন স্বামীর কাছ থেকে দূরে রয়েছেন স্কুল শিক্ষিকা ফেরদৌসী বেগম। তিনি সিলেটের ওসমানীনগর উপজেলার করনসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
সোমবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ফেরদৌসী বেগম দাবি করেন, দীর্ঘ ১০ বছরের সম্পর্কের পর ২০১৭ সালের ডিসেম্বরে লন্ডন থেকে দেশে আসার পর নজরুলের সাথে তার বিবাহ সম্পন্ন হয়। বিয়েতে আট লাখ টাকা কাবিন ধরার কথা থাকলেও তার ভাসুর পিরোজ আলী ও ভাসুরের স্ত্রী রোকেয়া বেগমের কথামতো তিন লাখ টাকা ধরা হয়।
তিনি লিখিত বক্তব্যে বলেন, ‘ বিয়ের পর চারবছর তাদের সংসার সুখেই কাটছিল। এরপরই তার শ্বশুড় বাড়ীর লোকজনের আসল চেহারা প্রকাশ পায়। তার স্বামী বেকার থাকার কারণে প্রায়ই যৌতুক হিসেবে বিদেশ যাওয়ার জন্য টাকা এনে দিতে বলে। মূলত এর জন্য মূল প্ররোচনাকারী তার ভাসুরের স্ত্রী রোকেয়া, শ্বাশুড়ি সূর্যবান বিবি, স্বামী বোন এবং মেজো ভাই পিয়ার আলী ও সহযোগিরা। তারা তাকে যৌতুকের দাবিতে নানা সময় নির্যাতনও করেন বলে দাবি করেন।
তিনি বলেন, সম্প্রতি লন্ডন যাওয়ার জন্য তার বাবার বাড়ি থেকে ৫ লাখ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন শ্বশুড় বাড়ির লোকজন। তিনি টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে তার স্বামী ক্ষুব্ধ হয়ে তার মাথায় আঘাত করে। পরে তার হাত-পা বেধে রেখে নির্যাতনসহ স্বামীর মেঝো ভাই পিয়ার আলী শ্লীলতাহানীর চেষ্টাও করেছে বলে অভিযোগ করেন তিনি।
শ্বশুড় বাড়ির লোকজনের কারণে গত ১১ সেপ্টেম্বর থেকে তার স্বামীর কাছ থেকে তিনি দূরে রয়েছেন বলেও দাবি করেছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৪/অক্টোবর/২০২১/রেদওয়ান
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির