editor
প্রকাশিত: 9:49 PM, December 10, 2021

নুমান কিবরীয়া কর্মের মাধ্যমে আমাদের হৃদয়ে বেঁচে থাকবে আজীবন : অধ্যক্ষ সুজাত আলী রফিক
সেবা ও কল্যাণধর্মী প্রতিষ্ঠান বিশিষ্ট শিক্ষাবিদ মো. নুমান কিবরীয়া খান ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সংগঠনের যাত্রা উপলক্ষ্যে শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে এক আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাসিক স্বপ্নঘুড়ির প্রধান পৃষ্টপোষক, মাস্টার সাইদুর রহমান খানের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সেক্রেটারী সাইফুল ইসলাম জলিলের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ ও সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যাপক সুজাত আলী রফিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মো. নুমান কিবরীয়া একজন মানুষ গড়ার কারিগর ছিলেন। আমাদের মতো অনেকেই আজকে এই অবস্থানে নিয়ে আসার পেছনে তাঁর অনেক অবদান রয়েছে। তিনি অসহায় দরিদ্র মানুষের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। মানুষ তার কর্মের মাধ্যমে বেঁচে থাকেন, তিনিও আমাদের হৃদয়ে বেঁচে থাকবে আজীবন। আমি মহান রাব্বুল আল আমিনের দরবারে তাঁর মাগফেরাত কামনা করছি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফুলজার আহমদ, মেডিসিন কন্সালটেন্ট ডা. নুরুল করিম চৌধুরী, বৈশাখী যুব কল্যাণ পরিষদের সভাপতি ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সদস্য শাহেদ আহমদ শান্ত, বাংলাদেশ ওয়ার্সী ফাউন্ডেশন সিলেট বিভাগের সভাপতি আব্দুর রহমান আব্দুল ওয়ার্সী আল হুসাইনী, হাফিজ মাওলানা মাছুম আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মু. আব্দুল আলী জালালাবাদী,স্কলাসহোম স্কুল এন্ড কলেজের প্রভাষক আলবাব আহমদ খান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহফুজুর রহমান তাহমিদ, ইসলামী সঙ্গীত পরিবেশন করেন হলি ভয়েস কালচারাল ফোরামের সদস্যবৃন্দ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন পীর,অফিস সম্পাদক ইনতিসার মোঃ মুবতাসিম খান, তাহমিদ আহমেদ, তানজির আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির