editor

প্রকাশিত: 4:38 PM, September 21, 2021

জবাবদিহিতা ও স্বচ্ছতা নির্ধারণের জন্য শাসন সুশাসন ও শুদ্ধাচার কৌশল খুবই গুরুত্বপূর্ণ: খলিলুর রহমান

জবাবদিহিতা ও স্বচ্ছতা নির্ধারণের জন্য শাসন সুশাসন ও শুদ্ধাচার কৌশল খুবই গুরুত্বপূর্ণ: খলিলুর রহমান

জবাবদিহিতা ও স্বচ্ছতা নির্ধারণের জন্য শাসন সুশাসন ও শুদ্ধাচার কৌশল খুবই গুরুত্বপূর্ণ: খলিলুর রহমান

সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান বলেছেন, রাষ্ট্র ব্যবস্থায় জনগণের মালিকানা নিশ্চিতকরণে জবাবদিহিতা ও স্বচ্ছতা নির্ধারণের জন্য শাসন, সুশাসন ও শুদ্ধাচার কৌশল খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ ক্ষেত্রে আমরা প্রত্যেকেই একেকজন রিসোর্স পার্সন হিসেবে কাজ করতে পারি। মঙ্গলবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট এর আয়োজনে এবং দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় “সুশাসনে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধির জন্য নাগরিক সমাজ ও গণমাধ্যমকর্মীদের সক্ষমতা বৃদ্ধিকরণ ” শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার আরো বলেন, তথ্য অধিকার আইণ স্বচ্ছতা পরিমাপের অন্যতম চাবিকাটি। এটি বর্তমানে সকল ক্ষেত্রে জবাবদিহিতার সৃষ্ঠি করেছে। কারণ এ ক্ষেত্রে সংষিøষ্ট দফতরকে স্বপ্রণোদিত হয়ে তথ্য দিতে হয়। এ জন্য সরকার প্রত্যেকটি অফিসে একজন করে তথ্য প্রদানকারী কর্মকর্তা নিয়োগ দিয়েছেন। তথ্য অধিকার প্রাপ্তিতে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয় ইতিমধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বলেও জানান তিনি।

শুদ্ধাচার মানেই ঘুষ, দুর্নীতি নয়, উল্লেখ করে তিনি বলেন, শুদ্ধাচার সার্বিকভাবেই প্রতিটি ক্ষেত্রে একটি অপরিহার্য কাজ। এ ক্ষেত্রে মিডিয়ার অনেক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে মন্তব্য করেন তিনি। সাবেক সচিব ও রাষ্ট্রদূত এবং বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট এর প্রেসিডেন্ট এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সঞ্চালনায় অবহিতকরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা আইণজীবি সমিতির সাবেক সভাপতি এড. এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, সিলেট মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, সিলেট সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর শাহানারা বেগম, নাজনীন আক্তার কণা, এডভোকেট শিরিন আক্তার, সিলেটের প্রবেশন কর্মকর্তা তৈমুর হোসেন চৌধুরী, সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, বেলার সমন্বয়কারী এড. শাহ শাহেদা প্রমুখ। শুরুতে প্রকল্পের পরিচিতি তুলে ধরেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট এর ডেপুটি ডিরেক্টর আশীষ বণিক। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ