editor
প্রকাশিত: 8:27 PM, March 23, 2021
কানাইঘাট প্রতিনিধি
দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যা বেড়ে যাওয়ায় জনসাধারণকে সচেতন ও মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে আবারো মাঠে নেমেছে পুলিশ। সিলেটের পুলিশ সুপারের দিক নির্দেশনায় কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে পৌর শহরে করোনা থেকে সবাইকে সচেতন থাকতে মাস্ক পরার আহ্বান জানিয়ে মাইকিং সহ পথচারিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সময় কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল করিম ও থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম বলেন, দেশে আবারো করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। করোনার প্রাদুরভাব থেকে সবাই যেন সচেতন থাকেন এবং সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা সহ বিশেষ করে মাস্ক পরা নিশ্চিত করতে পুলিশের আইজিপি বেনজির আহমদ স্যার সারা দেশে পুলিশ প্রশাসনকে মাঠ পর্যায় সচেতনতা মূলক উদ্বুদ্ধ করণ কর্মসূচি পালন করতে নির্দেশ দিয়েছেন। সেই আলোকে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম স্যার করোনার শুরুতে পুলিশ যেভাবে সিলেটের জনগণের পাশে দাড়িয়ে করোনা থেকে মানুষকে সচেতন করতে কাজ করেছিল আবারো প্রতিটি থানা এলাকায় সে ভাবে আমাদেরকে করোনা থেকে মানুষকে সচেতন করার জন্য দিক নির্দেশনা দিয়েছেন। এ সময় আরো উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) জাহিদুল হক, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ থানার সকল পুলিশ অফিসারবৃন্দ।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ