editor

প্রকাশিত: 9:19 PM, August 31, 2024

অভিনব কৌশলে সিলেটে আসে চালান, স্বর্ণসম্রাটরা পড়ে না ধরা

অভিনব কৌশলে সিলেটে আসে চালান, স্বর্ণসম্রাটরা পড়ে না ধরা

6

মধ্যপ্রাচ্য থেকে স্বর্ণ চোরাচালানের নিরাপদ রুট হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছে  সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। বিশেষ করে দুবাই থেকে বাংলাদেশে স্বর্ণ চোরাচালানে সিন্ডিকেট ব্যবহার করে থাকে এই রুট। মাঝে মধ্যে শুল্ক গোয়েন্দাদের হাতে দুবাই ফেরত যাত্রীসহ ধরা পড়ে স্বর্ণের চালান। অভিনব কৌশল অবলম্বন করে তারা নিয়ে আসেন স্বর্ণ। বাহকসহ মাঝে মধ্যে চালান ধরা পড়লেও সবসময় সিন্ডিকেটের মুলহোতা স্বর্ণ সম্রাটরা থেকে যান অধরা। আর ধরা পড়া চালানের চেয়ে কয়েকগুণ বেশি চালান নিরাপদে চলে যায় গন্তব্যে- এমন দাবি সচেতন মহলে।

কাস্টমস সূত্র বলছে, ২০১৭ সালের জুলাই থেকে গত বুধবার পর্যন্ত ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের ২২টি অবৈধ চালান আটক করা হয়। এসব চালানে জব্দ করা হয় ১০ হাজার ৪২২ ভরি স্বর্ণ। জব্দকৃত স্বর্ণের মূল্য শতকোটি টাকার উপরে। ওসমানী বিমানবন্দরে সর্বশেষ স্বর্ণের চালান ধরা পড়ে গত বুধবার। দুবাই ফেরত যাত্রী সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল বাজার এলাকার নুরুল ইসলামের ছেলে হোসাইন আহমদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ১৬ কেজি স্বর্ণ। জুসার মেশিনের ভেতরে করে অভিনবপন্থায় এই চালান নিয়ে আসেন হোসাইন। গ্রিণ চ্যানেল পার হয়ে বিমানবন্দরের ভেতর থেকে নিরাপদে তিনি বেরও হয়ে গিয়েছিলেন। কিন্তু গতিবিধি সন্দেহজনক হওয়ায় কার পার্কিং জোন থেকে তাকে সিভিল এভিয়েশনের নিরাপত্তাকর্মী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে ফের বিমানবন্দরের ভেতর এনে তল্লাশি করেন। পরে লাগেজে রাখা ৪টি জুসার মেশিনের ভেতর থেকে ১৭ কোটি টাকা মূল্যের প্রায় ১৬ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।

3

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, হোসাইন আহমদকে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আকামুল আলী বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন।

সাইফুল ইসলাম জানান, স্বর্ণের চালানের সাথে যাকে আটক করা হয়েছে তিনি বাহকমাত্র। চালানের মুল মালিক অন্য কেউ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, বিমানবন্দর থেকে বের হওয়ার পর চোরাচালান সিন্ডিকেটের সদস্যরা তার কাছ থেকে স্বর্ণের চালানটি নিয়ে যাওয়ার কথা ছিল। তবে সিন্ডিকেটের মুলহোতা কারা বা তাকে কে চালানটি দিয়েছিল তা জানায়নি হোসাইন। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে সিন্ডিকেটের হোতাদের সনাক্তের চেষ্টা করা হবে।

 

এর আগে গত বছরের ৮ ডিসেম্বর সিলেটের ইতিহাসে সবচেয়ে বড় স্বর্ণের চালান ধরা পড়ে ওসমানীতে। ওইদিন দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় ৩৪ কেজি স্বর্ণ  উদ্ধার করা হয়। সন্দেহজনকভাবে আটক করা হয় ৪ জনকে। কিন্তু তদন্তে চালানের মুল মালিককে সনাক্ত করতে পারেনি পুলিশ।

2

খোঁজ নিয়ে জানা গেছে, মূলত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের কাছ থেকেই সিংহভাগ সোনা জব্দ করা হয়। সোনা চারাচালানে বিভিন্ন পন্থা অবলম্বন করা হয়। কখনো নিজের শরীরে পেঁচিয়ে, কখনো বিমানের সিটের নিচে টেপ দিয়ে আটকিয়ে, কখনোবা জুসের মেশিনের ভেতরে সোনা চোরাচালানের চেষ্টা করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই সোনার বার আনা হয়।

সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে, বাংলাদেশে সোনা চোরাচালানের সবচেয়ে নিরাপদ রুট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। কিন্তু যখনই কোন ইস্যূতে শাহজালালে কড়াকড়ি বা নজরদারি বাড়ানো হয় তখন ওসমানী বিমানবন্দর ব্যবহার করে স্বর্ন চোরাচালান বেড়ে যায়।

 
গোয়েন্দাদের তথ্য মতে, সোনা চোরাচালানে বিভিন্ন বিমান পরিবহন সংস্থার কর্মকর্তা-কর্মচারী, বিমানবন্দরের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীও জড়িত। ফলে অনেক বড় চালানই ধরা পড়ে না। সাধারণ যেসব যাত্রী সোনা নিয়ে বিমানবন্দরে ধরা পড়েন, তারা মূলত কিছু টাকার বিনিময়ে বাহক হিসেবেই কাজ করেন। সোনা কোনোরকমে বিমানবন্দর পার হলেই চলে যায় চক্রের হাতে।

8

ব্যাগেজ রুলের আওতায় একজন যাত্রী বৈধভাবে শুল্ক দিয়ে সর্বোচ্চ ২০ ভরি বা দুটি সোনার বার বিদেশ থেকে আনতে পারেন। এজন্য প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২ হাজার টাকা শুল্ক দিতে হয়। কেউ যদি বার না এনে ১০০ গ্রাম বা সাড়ে আট ভরি ওজনের স্বর্ণালঙ্কার আনেন, তবে তাকে শুল্ক দিতে হয় না। কিন্তু সাধারণ যাত্রীদের সিংহভাগই নিয়ম জানেন না। এই সুযোগই নিচ্ছে চোরাচালানচক্র। তারা যাত্রীদের কাছে সোনার বড় চালান দিয়ে দেশে পাঠাচ্ছে। বিমানবন্দরে ধরা না পড়লে সেই চালান চক্রের হাত ধরে দেশের সোনার বাজারে ঢুকে পড়ে।

এদিকে, ওসমানী বিমানবন্দরে অবৈধ স্বর্ণ ধরা পড়লেও মূল চোরকারবারিরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার জোর আহ্বান জানিয়েছেন সচেতন সিলেটবাসী।

3

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ কোষাধ্যক্ষ জালালের দাপট

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ কোষাধ্যক্ষ জালালের দাপট

3 সিলেটের জৈন্তাপুর সীমান্তে রাজনৈতিক প্রভাব ও সীমান্তকেন্দ্রিক যোগাযোগকে কাজে লাগিয়ে একাধিক গুরুতর কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের

আবুর কাবুতে পরিবহন সেক্টর

আবুর কাবুতে পরিবহন সেক্টর

3 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পরিবহন শ্রমিক নেতা আবু সরকার। 4 পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া

কোম্পানীগঞ্জ-ছাতকে নদীখেকো মোহাম্মদ আলী জিন্নার তাণ্ডব

কোম্পানীগঞ্জ-ছাতকে নদীখেকো মোহাম্মদ আলী জিন্নার তাণ্ডব

3 সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নদ-নদী (ধলাই, চেলা, পিয়াইন ও শাখা নদী) থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে

চা বাগানের জমি জবরদখলের অভিযোগ লায়েকের বিরুদ্ধে

চা বাগানের জমি জবরদখলের অভিযোগ লায়েকের বিরুদ্ধে

3 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা বাগানের মধ্যবর্তী সীমানা এলাকায় অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে জমি জবরদখলের অপচেষ্টার

‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’র সদস্য হুমায়ুন কবির

‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’র সদস্য হুমায়ুন কবির

3 দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, এলপিজি আমদানি এবং গ্যাস পরিবহন ব্যবস্থা ত্বরান্বিত করতে ৯ সদস্যের ‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’

ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন

ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন

7 ‎সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার আসামি ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‎‎ বুধবার (১২ আগস্ট)

বিকাশ মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা রোধে এসএমপি কমিশনারের হস্তক্ষেপ চায় ব্যবসায়ী সংগঠন

বিকাশ মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা রোধে এসএমপি কমিশনারের হস্তক্ষেপ চায় ব্যবসায়ী সংগঠন

5 সিলেট নগরীর নয়াসড়ক এলাকার বিভিন্ন শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠানে ‘বিকাশ’ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা ও অর্থ আত্মসাৎকারী চক্রের বিরুদ্ধে

জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সভা শুক্রবার

জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সভা শুক্রবার

6 পার্থ সারথী ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ বাংলা উদযাপন উপলক্ষে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ ১৪৩২ বাংলার উদ্যোগে আগামী শুক্রবার

1
8