editor

প্রকাশিত: 6:01 PM, November 10, 2020

আকবরকে পালাতে সহায়তাকারী ‘সিনিয়র অফিসারদের’ খোঁজে বের করার দাবি

আকবরকে পালাতে সহায়তাকারী ‘সিনিয়র অফিসারদের’ খোঁজে বের করার দাবি

6

নিজস্ব প্রতিবেদক

রায়হান আহমদ হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত পুলিশের বহিষ্কৃত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করায় স্বস্তি প্রকাশ করেছে সিলেটের বিভিন্ন শ্রেণীপেশার নাগরিকদের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম ‘দুষ্কাল প্রতিরোধে আমরা’। একইসঙ্গে আকবরকে পালাতে যারা সহযোগিতা করেছে সেই পুলিশ কর্মকর্তাদেরও আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুষ্কাল প্রতিরোধে আমরা’র পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বলা হয়, জনতার হাতে আটক হওয়ার পর আকবর হোসেন বলেছেন, সিনিয়র অফিসারদের পরামর্শে তিনি ভারতে পালিয়েছেন।

তার এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমরাও প্রথম থেকে বলে আসছি, সিলেট মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশেই আকবর পালিয়েছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া সদ্য বহিষ্কৃত কোনো পুলিশ কর্মকর্তার পালানো অসম্ভব। আকবরের জবানিতেও এর সত্যতা পাওয়া গেছে।

2

বিবৃতিতে বলা হয়, রায়হানের মৃত্যুর পর মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকেও প্রচার করা হয়েছে- ছিনতাইকালে গণপিটুনিতে মারা গেছেন রায়হান। ফলে এই হত্যাকাণ্ডের সাথে পুলিশের অনেক উপরমহলের কর্মকর্তারাই জড়িত রয়েছেন বলে আমরা মনে করি। নিজেদের নাম প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে তারাই আকবরকে ভারতে পাঠিয়ে দেন।

1

নেতৃবৃন্দ বলেন, আমরা মনে করি, কেবল একজন এসআই আকবর বা বন্দরবাজার ফাঁড়ির কয়েকজন পুলিশ সদস্যই নয়, রায়হান হত্যাসহ নগরের পুলিশ ফাঁড়িগুলোতে চলা বিভিন্ন অনিয়ম, অত্যাচার ও চাঁদাবাজির সঙ্গে পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারাও জড়িত। পুলিশকে কলঙ্কযুক্ত ও জনবান্ধব করতে হলে এই চক্রের মূল উৎপাটন করা আবশ্যক। এজন্য সবার আগে রায়হানকে পালানোর পরামর্শ দেওয়া ‘সিনিয়র অফিসারদের’ খুঁজে বের করতে হবে।

নেতৃবৃন্দ এই ‘সিনিয়র অফিসারদের’ অবিলম্বে চিহ্নিত করে রায়হান হত্যা মামলায় আসামি করার দাবি জানান।

2

এক মাস পূর্তিতে আলোক প্রজ্বলন : রায়হান হত্যার এক মাস পূর্ণ হচ্ছে ১১ নভেম্বর। এ দিনটিতে ‘পুলিশী নির্যাতন ও বিচারবর্হিভূত হত্যা বন্ধের দাবিতে আলোক প্রজ্বলন করবে ‘দুষ্কাল প্রতিরোধে আমরা’। ’আঁধার সরাতে আলোক প্রজ্বলন’- এই শ্লোগানে বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫ টায় রায়হানকে নির্যাতন চালানো বন্দর বাজার পুলিশ ফাঁড়ির সামনে আলোকপ্রজ্জ্বলন করা হবে। এরআগে বিকেল ৫টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হয়ে আলোর মিছিল নিয়ে বন্দরবাজার ফাঁড়িতে আসা হবে। এতে সকলের উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।

4

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

4 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

4 সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 2 বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে

বিশ্বনাথে পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমীতে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ: বাতিলের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি

বিশ্বনাথে পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমীতে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ: বাতিলের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি

4 সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ‘পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমী উচ্চ বিদ্যালয়’-এ সাধারণ অভিভাবকদের মতামত উপেক্ষা করে ও অগণতান্ত্রিক উপায়ে ‘পকেট কমিটি’

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

5 সিলেট মহানগরীর নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

6 সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে

জিপিএ-৫ নয়, সুশিক্ষায় আলোকিত সুনাগরিক হও: প্রফেসর ড. মো. দীদার চৌধুরী

জিপিএ-৫ নয়, সুশিক্ষায় আলোকিত সুনাগরিক হও: প্রফেসর ড. মো. দীদার চৌধুরী

1 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 4 বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

3 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

1 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

1
2