editor
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০
অনলাইন ডেস্ক :
করোনাকালীন সময়ে কয়েক মাস ঘরবন্দি ছিলেন চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীত তারকা ইমরান মাহমুদুল। ঘরে থেকেও নতুন গানের কাজ ঠিকই করেছেন নিজের হোম স্টুডিওতে। এদিকে চলচ্চিত্র এবং অডিও মিলিয়ে ইমরান এখন পুরোপুরি ব্যস্ত। সম্প্রতি প্রকাশ হয়েছে ইমরানের নতুন গান ‘এতটা ভালোবাসি’। জামাল হোসেনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন ইমরান। আর এ গানটির ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। আর তাতে ইমরানের সঙ্গে মডেল হিসেবে দেখা গেছে কেয়া পায়েলকে। রঙ্গন মিউজিক থেকে প্রকাশের একদিনের মাথায়ই বেশ প্রশংসিত হচ্ছে এ গানটি।এর চিত্রায়ণ করা হয়েছে বান্দরবানে। এতে ইমরান ও পায়েলের নতুন রসায়ন বেশ উপভোগ করছেন দর্শকরা। এর বাইরে প্রকাশের অপেক্ষায় রয়েছে ইমরানের কমপক্ষে হাফ ডজন নতুন গান। এর বাইরে চলচ্চিত্রের গানেও বেশ ব্যস্ত সময় পার করছেন এ তারকা। এরমধ্যে ‘আশীর্বাদ’, ‘গুলশানের চামেলী’, ‘দ্য অ্যাডভাইজর’, ‘শিকল’সহ বেশকিছু ছবিতে গান গেয়েছেন ইমরান। এর বাইরেও আরো কিছু ছবিতে গেয়েছেন ইমরান, যেগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। ইমরান বলেন, ভালো গানের পেছনে শুরু থেকেই ছুটছি। এই পর্যায়ে এসে বেশ বেছে কাজ করছি। সব ধরনের গান করতে আমি রাজি নই। শুধুমাত্র ভালো ও মন-পছন্দ হলেই সে গান করছি। আমার বিশ্বাস যে গানগুলো সামনে আসবে, সেগুলো শ্রোতাদের ভালো লাগবে।
5 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও
3 সারাদেশে মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলার সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে
2 সরকারি নির্দেশনা অনুসারে দেশব্যাপী নবীন শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের উদ্যোগে এক বর্ণাঢ্য
1 বিয়ের পর কোনো প্রকার ভরণ-পোষণ না দিয়ে উল্টো মিথ্যা অপবাদ রটিয়ে বর্বরোচিত শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে
1 নগরীর পাঠানটুলাস্থ দর্জিপাড়া এলাকায় সাহেদ আলী ওরফে ‘ইয়াবা সাহেদ’ নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর রমরমা মাদক বাণিজ্যে অতিষ্ঠ হয়ে
2 সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়িতে ডাকঘরের (টাউন সাব-পোস্ট অফিস) কার্যক্রম ফের
1 দীর্ঘ আইনি লড়াই ও নানামুখী প্রতিকূলতা পেরিয়ে অবশেষে পুলিশি সহায়তায় আদালতের রায়ে পাওয়া নিজ ডুপ্লেক্স বাড়িতে প্রবেশ করেছেন যুক্তরাজ্য
1 সিলেটের দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী জালালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশেই দেদারসে চলছে যুবসমাজ ধ্বংসকারী নিষিদ্ধ ‘তীর জুয়া’। স্থানীয় একটি প্রভাবশালী