editor
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০
অনলাইন ডেস্ক::
উত্তর ইরাকের একটি তেল শোধনাগারে রকেট হামলা চালিয়েছে আইএস। এতে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও বড় ধরনের ক্ষতি হয়নি।
ডয়চে ভেলে জানিয়েছে, রোববার ইরাকের সালাহউদ্দিন প্রদেশের সিনিয়া শোধনাগারে জ্বালানি সংগ্রহের ট্যাংকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
উত্তর ইরাকের ছোট তেল শোধনাগারটিতে আচমকাই পর পর দুইটি রকেট এসে পড়ে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে শুরু করে চারিদিক। দ্রুত কর্মীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়া হয়।
সোমবার সকালে ইরাকের সরকার জানিয়েছে, ফের তেল শোধনাগারটিতে উৎপাদন শুরু হয়েছে। ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রকেট হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। তাদের দাবি, দুইটি কাটিউশা রকেট ছোড়া হয়েছিল তেল শোধানাগারে। ভবিষ্যতে এমন ঘটনা আরো ঘটবে বলে হুমকি দিয়েছে তারা।
ডয়চে ভেলে জানিয়েছে, সিনিয়া খুব বড় তেল শোধনাগার নয়। সেখান থেকে সামান্য দূরে অবস্থিত বাইজি শোধনাগার।
কোনোভাবে যদি রকেট সেখানে গিয়ে আঘাত করত, তা হলে বড়সড় ক্ষতির সম্ভাবনা ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
4 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। 1 সোমবার
7 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বকরণের (সরকারি বেতন কাঠামোর আওতায় আনা) দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
1 ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ -এর আওতায় সিলেট জেলায় অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সিলেট
3 সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের
4 মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজ মানুষ অনেক
6 বিশ্বকাপের আগে থেকেই আলোচনায় ছিলেন আইয়ুব বুয়াদ্দি। ফ্রান্সে জন্ম এবং তাদের হয়ে বয়সভিত্তিক দলের নেতৃত্বও দিয়েছেন। কিন্তু বিশ্বকাপের আগে
4 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ
5 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (২য় গ্রেড) পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে ঢাকায় পৌছেছেন কয়েস লোদী। আজ রবিবার পূর্বাহ্নে তিনি