editor
প্রকাশিত: 6:45 PM, June 19, 2025
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও শাহ খুররম ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, শিক্ষাই হচ্ছে একটি জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। উচ্চ শিক্ষার মাধ্যমেই শিক্ষার্থীরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। তাই শিক্ষার্থীদের স্মার্ট, চিন্তাশীল ও মনোযোগী হতে হবে। পড়াশোনার কোনো বিকল্প নেই। ‘চিলে কান নিয়ে গেছে’ শুনেই চিলের পেছনে দৌড়ালে চলবে না, আগে নিশ্চিত হতে হবে যে সত্যিই কান নেই কি না। তেমনি তোমাদের জীবনের লক্ষ্য সম্পর্কে নিশ্চিত হতে হবে এবং সেই লক্ষ্যেই স্থির থাকতে হবে।
তিনি আরও বলেন, নিজেকে যদি নিজ জায়গায় প্রতিষ্ঠিত করতে না পারো, তাহলে তোমার অবস্থান সমাজে নড়বড়ে হয়ে যাবে। সমাজে একটি সম্মানজনক অবস্থানে যেতে হলে অধ্যবসায়, সততা এবং একাগ্রতা দরকার।
তিনি বৃহস্পতিবার (১৯ জুন) টুকের বাজার শাহ খুররম ডিগ্রী কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কমর উদ্দিনের সভাপতিত্বে ও কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক আফজাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জালালাবাদ থানা বিএনপি আহবায়ক শহীদ আহমদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, কলেজের বিদ্যোৎসাহী সদস্য আলী হায়দার ফারুক ও শিক্ষক প্রতিনিধি কানিজ ফাতিমা প্রমুখ।
8 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
8 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে
8 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
4 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
7 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
8 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
4 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
8 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে