editor
প্রকাশিত: 8:59 AM, October 15, 2020
ভারতের আসাম রাজ্যের ‘জাতীয় নাগরিক পঞ্জি’র (এনআরসি) চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে চলেছে ১০ হাজার ব্যক্তির নাম।
গত বছরের ৩১ আগস্ট আসামে এনআরসি’র চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এনআরসি’র কাছে জমা পড়া ৩ কোটি ২৯ লাখ আবেদনকারীর মধ্যে তালিকায় ঠাঁই হয় প্রায় ৩.১১ কোটি মানুষের নাম। আর তালিকা থেকে বাদ পড়ে ১৯ লাখেরও বেশি নাগরিকের নাম। কিন্তু এই সম্পর্কিত কোন বিজ্ঞপ্তি দেয়নি ‘রেজিস্টার জেনারেল অব ইন্ডিয়া’। ফলে সেই তালিকার কোন আইনত বৈধতা নেই। তাই প্রয়োজনে সেই তালিকায় এখনও বদল করা যায়।
এই মর্মে গত ১৩ অক্টোবর রাজ্যটির ৩৩ টি জেলার ডেপুটি কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশিকা পাঠিয়েছেন রাজ্যটির এনআরসি’র কোঅর্ডিনেটর ও সিনিয়র কর্মকর্তা হিতেশ দেবশর্মা। তিনি জানান, এখনও পর্যন্ত যে তথ্য আমার কাছে এসেছে তাতে বিদেশি নাগরিক বলে চিহ্নিত ব্যক্তি, সন্দেহজনক ভোটার এবং ফরেন ট্রাইব্যুনালসের মুখোমুখি হননি-এমন ব্যক্তি ও তাদের বংশধরদের নাম এনআরসি তালিকায় পাওয়া গেছে।
দেবশর্মার অভিমত ‘স্থানীয় প্রশাসন (লোকাল রেজিস্টার অব সিটিজেনস রেজিস্ট্রেশন) চূড়ান্ত এনআরসি’র তালিকা প্রকাশের আগে যে কোনও সময় উপযুক্ত নথি ও প্রমাণের ভিত্তিতে নাম বাদ দেওয়া বা যুক্ত করার কাজ করতে পারে।’
এনআরসি তালিকা তৈরির কাজে যুক্ত জেলার শীর্ষ কর্মকর্তাদেরকে উদ্দেশ্য করে দেবশর্মা আরও লেখেন ‘অবাঞ্চিত মানুষদেরকে চিহ্নিত করে শিগগির তাদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে এবং এ ব্যাপারে যেন একটি মৌখিক আদেশ জারি করা হয়। তালিকা থেকে যাদের নাম বাদ পড়বে, তাদের তালিকা যেন দ্রুত সরকারের কাছে জমা পড়ে। সেই সাথে এই নাম বাদ দেওয়ার কারণও স্পষ্ট করে বলা থাকবে ওয়েবসাইটে।’
চিঠিতে কোন নির্দিষ্ট সংখ্যার কথা না বললেও সূত্রের খবর প্রায় ১০ হাজার মানুষের নাম ভুল করে এনআরসি তালিকায় যুক্ত করা হয়েছে। সূত্রের খবর সমস্ত সম্প্রদায়ের মানুষের নামই এই তালিকায় রয়েছে। এবার সেই নামগুলিকেই তালিকা থেকে বাদ দেওয়া হবে।
6 সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম,
1 সিলেট নগরীর ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টারটি আগামী ৩ মাসের মধ্যে ব্যবসায়ী ও মালিকদের কাছে হস্তান্তর করা হবে। ইতোমধ্যে
3 7 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩
8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
3 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
7 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
3 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল