editor
প্রকাশিত: ৭:৪৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২০
যুক্তরাষ্ট্রে বৈধভাবে বাস করেন, এমন ভারতীয়র সংখ্যা প্রায় ৪০ লাখ। তাঁদের অধিকাংশেরই বাস নিউইয়র্ক, নিউ জার্সি ও ক্যালিফোর্নিয়ার মতো ডেমোক্রেটিক-প্রধান অঙ্গরাজ্যগুলোয়। এসব অঙ্গরাজ্যে এই অভিবাসীদের ভোট প্রেসিডেন্ট নির্বাচনে খুব একটা প্রভাব ফেলবে না। কিন্তু কংগ্রেস ও সিনেট নির্বাচনে তাঁদের ভোট যথেষ্ট গুরুত্ব বহন করে। তবে উইসকনসিন ও মিশিগানের মতো অঙ্গরাজ্যগুলোর ভোট নির্বাচনের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এসব অঙ্গরাজ্যেও উল্লেখযোগ্যসংখ্যক ভারতীয়র বাস। সে হিসাবে তাঁদের ভোট গুরুত্বপূর্ণ।
ভারতীয়দের মতো বাংলাদেশি-আমেরিকানদেরও প্রধানত ‘নীল’ বা ডেমোক্রেটিক অঙ্গরাজ্যগুলোয় বসবাস। মোট সংখ্যার হিসাবে যা ১ লাখ ৭০ হাজারের মতো।
অধিকাংশ বাংলাদেশি রাজনৈতিকভাবে অসম্পৃক্ত ও ভোট দেওয়ার ব্যাপারে অনাগ্রহী। এই প্রবণতা অবশ্য বদলাচ্ছে। নভেম্বরের নির্বাচনে জাতীয় ক্ষেত্রে তাঁদের ভোট কোনো লক্ষণীয় প্রভাব না ফেললেও স্থানীয় পর্যায়ে প্রভাব ফেলবে।
দক্ষিণ এশীয়, বিশেষত ভারতীয়দের নিজেদের দলে টানতে কয়েক বছর ধরে রিপাবলিকান পার্টি পরিকল্পিত উদ্যোগ নিয়েছে। তাদের এই উদ্যোগে বড় রকমের সহায়ক ছিল জাতীয় পর্যায়ে একাধিক ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিকের আবির্ভাব। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লুইজিয়ানার সাবেক গভর্নর ববি জিন্দাল ও সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর নিকি হ্যালি। তবে তাঁদের প্রভাব তেমন বিস্তৃত হয়নি। চলতি ট্রাম্প প্রশাসনেও বেশ কয়েকজন ভারতীয় গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও বারাক ওবামার প্রশাসনে তুলনামূলকভাবে বেশিসংখ্যক ভারতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। জাতীয় রাজনীতিতেও ডেমোক্রেটিকপন্থী ভারতীয়দের অংশগ্রহণ অনেক বেশি তাৎপর্যপূর্ণ। সিনেটর কমলা হ্যারিস ছাড়াও চলতি মার্কিন কংগ্রেসে চারজন সদস্য ভারতীয় বংশোদ্ভূত। নভেম্বরের পর এই সংখ্যা আরও বাড়তে পারে।
এরপরও এখনো যাঁরা ট্রাম্পের ব্যাপারে উৎসাহী, কমলা হ্যারিসকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের রানিংমেট করায় তাঁরা অবস্থান পরিবর্তন করবেন বলে মনে করা হচ্ছে। অনেক ভারতীয় অবশ্য অভিযোগ করেছেন, কমলা নিজেকে একজন কালো মানুষ হিসেবে উপস্থাপনেই বেশি আগ্রহী। নিজের মায়ের কথা উল্লেখ করা ছাড়া তাঁর ভারতীয় পরিচয় তিনি খুব সামান্যই তুলে ধরেন। এই সমালোচনার মুখে সাম্প্রতিক সময়ে কমলা দুই ভারতীয় অভিনেতা মিন্ডি কালিং ও হাসান মিনহাজের সঙ্গে একাধিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
অধ্যাপক কার্তিক রামাকৃষ্ণান মনে করেন, যেসব দক্ষিণ এশীয়, বিশেষত ভারতীয় ২০১৬ সালে ট্রাম্পের পক্ষে ভোট দিয়েছিলেন, আগামী নির্বাচনে তাঁদের অনেকেই বাইডেনকে সমর্থন করবেন। এর একটা বড় কারণই হলো কমলা হ্যারিস।
3 সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে সৈয়দ রায়হান মিয়া (৫৫) নামের
5 দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শীঘ্রই ঘোষণা হতে যাচ্ছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি। আর এই কমিটিকে কেন্দ্র
3 সিলেটের প্রকাশনা ও সাংস্কৃতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে। গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের ক্ষমতার প্রভাব খাটিয়ে সুবিধাভোগী
3 সিলেট সিটি করপোরেশনের (সিসিক) রাজস্ব শাখার এক সময়কার প্রতাপশালী কর্মকর্তা এবং বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) চন্দন দাশের বিরুদ্ধে
1 জ্বালানী তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন খরচ ব্যয় অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণে দ্রুততম সময়ের মধ্যে সময়ের মাধ্যমে যৌক্তিক ভাড়া
1 জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে সৈয়দ রায়হান মিয়া
3 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান ও ঐতিহ্যবাহী পশুর হাট কাজির বাজারের দীর্ঘদিনের ‘কর্তৃত্ব’ হাতবদল হয়েছে। দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের
7 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) রাজস্ব শাখার এক সময়কার প্রতাপশালী কর্মকর্তা এবং বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) চন্দন