editor

প্রকাশিত: 12:51 PM, September 26, 2020

এমসি’র ছাত্রাবাসে গণধর্ষণে ভিপি নুরের সংগঠনের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

এমসি’র ছাত্রাবাসে গণধর্ষণে ভিপি নুরের সংগঠনের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

8

ডেস্ক রিপোর্ট:-

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে নববধূকে দলবেঁধে গণধর্ষণে অভিযুক্ত ছাত্রলীগকর্মীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ঢাকসুর সাবেক ভিপি নুর ও হাসান আল মামুনের নেতৃত্বাধীন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে সংগঠনটি।

ছাত্রলীগ কর্তৃক তরুণীকে গণধর্ষণের প্রতিবাদে সিলেটে মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

3

আজ শনিবার বেলা ১ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে সাধারণ ছাত্রদের মিছিল শুরু হয়ে নগরের বন্দরবাজার ঘুরে চৌহাট্টা পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে পথসভা করেন ছাত্ররা।

8

ওই পথসভায় ছাত্র অধিকার পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সহ-সমন্বয়ক আব্দুল্লাহ আল সুজনের পরিচালনায় সমাবেশে বক্তরা বলেন, দীর্ঘদিন ধরে এমসি কলেজসহ সারাদেশে ছাত্রলীগ সন্ত্রাসী কার্যক্রম করছে। অতীতে এই সন্ত্রাসীরা এমসি কলেজের ছাত্রাবাস পুড়িয়েছিল। নিজের দলীয় কর্মীদের খুন করেছিল তারা। পুরো সিলেটের ছাত্রলীগের সন্ত্রাসীরা হত্যা, চাঁদাবাজি ও ধর্ষণের সঙ্গে জড়িত। ছাত্রলীগের সন্ত্রাসীরা সিলেট শহীদ মিনার প্রাঙ্গনে ছাত্র অধিকার পরিষদের উপর হামলা চালিয়েছিল। ছাত্রলীগের অপকর্মে সবসময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নীরব ভুমিকা পালন করেছে।

ছাত্র অধিকার পরিষদের নেতারা বলেন, এই ধর্ষণের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচার করতে হবে। টিলাগড় এলাকায় যেসব গডফাদার এই সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় তাদেরও বিচার করতে হবে। যেহেতু ধর্ষণকারীরা ছাত্রলীগের সক্রিয় কর্মী তাই তাদের এই ঘটনায় অবশ্যই দায় নিতে হবে। আমরা এমসি কলেজের অধ্যক্ষ ও শাহপরাণ থানার ওসির পদত্যাগের দাবি জানাচ্ছি।

ছাত্র অধিকার পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সমন্বয়ক নাজমুস সাকিব বলেন, অতীতে ছাত্রলীগের কোনও অপকর্মেও বিচার না হওয়াতে তারা বারবার অপরাধ করছে। ৭২ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে ছাত্র অধিকার পরিষদ কঠোর কর্মসূচি দিবে।

2

ঢাকার সরকারি তিতুমীর কলেজ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক সোহেল মৃদা বলেন, ধর্ষণকারী যে দলেরই হোক ছাত্র অধিকার পরিষদ এর সর্বোচ্চ বিচার চায়। প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে ধর্ষণসহ সকল অন্যায়ের বিচার নিশ্চিত করা হবে।

এসময় উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ সিলেটের সদস্য এইচ এম আক্তার, ইফতেখার মো. নাবিল চৌধুরী, মো. ফয়সল আহমদ, সামাদ আহমদ, পাপলু আহমদ, নাইম আহমদ, সালমান আহমদ, মাজেদ আহমদ, ইকবাল আহমদ, মারুফ ফারহান, মাসুদ আহমদ, শাহরিয়ার আহমদ শাহরিয়া, ইমরান আহমদ, নুরুল হুদা লস্কর, জাবেদ আহমদ, ইমরান চৌধুরী, মুসা মিয়াসহ অন্যারা।

 

এদিকে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে মোট ৬ জনের বিরুদ্ধে রাজধানীর লালবাগ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলাতেই ধর্ষণের সহযোগী হিসেবে ঢাকাসুর সাবেক ভিপি এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নুরকে অভিযুক্ত করা হয়। লালবাগে মামলা দায়েরের পর ওই ছাত্রীই রাজধানীর কোতয়ালী থানায় আরো একটি ধর্ষণ মামলা দায়ের করেন, ওই মামলাতেও সেই ৬ জনকেই আসামি করা হয়। পরে সর্বশেষ সেই একই ছাত্রী ডিজিটাল নিরাপত্তা আইনের ধারায় রাজধানী শাহবাগ থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ এনে আরো একটি মামলা দায়ের করেন। এই তিনিটি মামলাই বর্তমানে তদন্তাধীন রয়েছে।

4

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাবেক জাকারিয়া সিটি নিয়ে রাহাত চৌধুরী মুন্নার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা

সাবেক জাকারিয়া সিটি নিয়ে রাহাত চৌধুরী মুন্নার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা

1 সিলেটের ঐতিহ্যবাহী এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট (সাবেক জাকারিয়া সিটি)-এর পরিচালনা ও মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা বিএনপির

সদর উপজেলার কালাগুলে ‘ভূমিখেকো’ সমরু মিয়ার বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ সভা

সদর উপজেলার কালাগুলে ‘ভূমিখেকো’ সমরু মিয়ার বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ সভা

2 সিলেট সদর উপজেলার কালাগুল মৌজার নিরীহ কৃষকদের ওপর কথিত ভূমিখেকো সমরু মিয়া কর্তৃক দায়েরকৃত বিভিন্ন মিথ্যা মামলার প্রতিবাদে বিশাল

এসএসসি-২০২৬-এ মুহিবুর রহমান একাডেমির অনবদ্য সাফল্য

এসএসসি-২০২৬-এ মুহিবুর রহমান একাডেমির অনবদ্য সাফল্য

5 ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে সিলেটের মুহিবুর রহমান একাডেমি। এ বছর প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ২টি গোল্ডেন এ+সহ

সিলেটে অটোটেম্পু-অটোরিকশা চালক-শ্রমিক জোটের নির্বাচন সম্পন্ন

সিলেটে অটোটেম্পু-অটোরিকশা চালক-শ্রমিক জোটের নির্বাচন সম্পন্ন

5 সিলেট জেলা অটোটেম্পু-অটোরিকশা চালক-শ্রমিক জোট বাংলাদেশের সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিস্ট্রেশন নং-চট্ট-২০৯৭) হযরত শাহজালাল (রহ.) মাজার উপ-পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন

এসএসসি-২০২৬-এ স্কলার্সহোম মেজরটিলা কলেজের অনবদ্য সাফল্য

এসএসসি-২০২৬-এ স্কলার্সহোম মেজরটিলা কলেজের অনবদ্য সাফল্য

7 এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে সিলেটের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজ। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন

7 সিলেটের মীরবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জিত হয়েছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে

চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় মাজেদা

চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় মাজেদা

1 এবারের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী বরইকান্দি ২৫নং ওয়ার্ডের বাসিন্দা মরিয়ম আক্তার মাজেদা। সে পুলিশ লাইন

তারাপুরে ডিবি পুলিশের অভিযান: চিহ্নিত মাদক কারবারি সুনীল মুদি গ্রেপ্তার

তারাপুরে ডিবি পুলিশের অভিযান: চিহ্নিত মাদক কারবারি সুনীল মুদি গ্রেপ্তার

3 সিলেট নগরীর উপকণ্ঠ তারাপুর চা বাগান এলাকায় গড়ে ওঠা মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার হয়েছে। সিলেট মেট্রোপলিটন

1
3