editor
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০
অনলাইন ডেস্ক
নিউজিল্যান্ড সফরের জন্য ইতোমধ্যে ৩৫ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই দলে আছেন বাঁ-হাতি ওপেনার ফখর জামান। কিন্তু শরীরে করোনা উপসর্গ থাকায় নিউজিল্যান্ড সফরের দল থেকে ফখরকে বাদ দেওয়া হয়েছে। পিএসএল শেষে জাতীয় দলের সাথে যোগ দেয়ার আগে তিনি করোনা পরীক্ষায় নেগেটিভ ছিলেন। তবে টিম হোটেলে উঠার পরই তার জ্বর অনুভূত হয়। তাই সর্তকতার কারনে ফাখরকে নিউজিল্যান্ড সফরের দল থেকে বাদ দিল পিসিবি।
পাকিস্তান দলের চিকিৎসক সোহেল সেলিম বলেন, ‘শনিবারের করোনা রিপোর্ট নেগেটিভ ছিলেন ফখর। কিন্তু হোটেলে উঠার পর তার জ্বর আসে। এরপরই সর্তকতার কারনে তাকে দল থেকে আলাদা করে আইসোলেশনে রাখা হয়েছে। আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখছি। এজন্য সফরের জন্য ঘোষিত দল থেকে বাদ দেয়া হলো ফখরকে।’
আপাতত ফাখরের পরিবর্তে নতুন করে দলে কাউকে নেবে না পাকিস্তান। দলে থাকা হায়দার আলি ও আব্দুল্লাহ শফিককের সাথে অধিনায়ক বাবর আজমকে দিয়ে শুন্যতা পূরণের পরিকল্পনা করা হয়েছে। এবারের নিউজিল্যান্ড সফরে ৩টি টি-টোয়েন্টি ও ২টি টেস্ট খেলবে পাকিস্তান। আগামী ১৮ ডিসেম্বর থেকে টি-টোয়েন্টি ও ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে টেস্ট সিরিজ।
নিউজিল্যান্ড সফরে পাকিস্তান দল : বাবর আজম (অধিনায়ক), আজহার আলি, দানিশ আজিজ, ফাওয়াদ আলম, হায়দার আলি, হারিস সোহেল, আবিদ আলি, আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, শান মাসুদ, জিশান মালিক, ইয়াসির শাহ, জাফর গোহার, আমাদ বাট, হুসাইন তালাত, ইফতিখার আহমেদ, ইমরান বাট, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, রোহাইল নাজির, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, উসমান কাদির, ফাহিম আশরাফ, হারিস রউফ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ মুসা, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, সোহেল খান ও ওয়াহাব রিয়াজ।
4 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
1 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
5 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬
2 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট
8 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ
7 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
2 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
8 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার