editor
প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০
পাঁচদিন বিরতির আবারও শুরু হয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। গত বৃস্পতিবার অনুশীলনের পর একজন সাপোর্টিং স্টাফ করোনা আক্রান্ত হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তিনদিনের জন্য ক্রিকেটাদের অনুশীলন বন্ধ করে দেয়।
পরে আরও দুই দিন অনুশীলন বন্ধ রাখা হয়।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ হয়েছেন। দ্বিতীয় ধাপে শুধুমাত্র সাপোর্টিং স্টাফদের করোনা পরীক্ষা করা হয়েছে। এর আগে প্রথম ধাপের করোনা পরীক্ষায় গতকাল ওপেনার সাইফ হাসান ও জাতীয় দলের ইংলিশ ট্রেনার নিক লি করোনায় আক্রান্ত হন। এজন্য বন্ধ রাখা হয় ক্রিকেটারদের অনুশীলন।
বুধবার (০৯ সেপ্টেম্বর) ক্রিকেটারদের ষষ্ঠ ধাপের ব্যক্তিগত অনুশীলনের প্রথম দিনের শুরুতে অনুশীলন করেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সকাল ৯টার দিকে মুশফিক রানিং এবং জিম সেশনে অংশ নেন। একই সময় মাহমুদউল্লাহ ব্যাটিং অনুশীলন করেছেন। তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ বোলিং অনুশীলন করেছেন। করোনা বিরতির পর মিরাজ এদিন প্রথম মিরপুরে অনুশীলন করেন। এর আগে তিনি খুলনাতে অনুশীলন করেছেন।
এরপর একে একে সেন্টার উইকেটে অনুশীলন করেন সৌম্য সরকার ও তামিম ইকবাল। তাদের বোলিং করে অনুশীলন করেন পেসার মুস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম। লিটন দাস ও মুমিনুল হক ব্যাটিংও অনুশীলন করেন। তাদেরকেও বোলিং করে অনুশীলন করেন পেসার তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।
এর মাঝে সৌম্য ফিল্ডিং অনুশীলন করেন। আর সাদমান ইসলাম, ও নুরুল হাসান সোহান রানিং করেন। তবে সাদমান বৃষ্টির কারণে ব্যাটিং করতে পারেননি।
5 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন বালাগঞ্জ
3 সিলেট নগরীর পূর্বজিন্দাবাজারস্থ সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৬ জুন) মেট লাইফ ইন্স্যুরেন্স
6 বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট জেলা ও সদর স্থানীয় এসোসিয়েশন ২০২৫-২০২৬ অর্থবছর বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হলদে পাখি
8 দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব ও প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসচেতনতামূলক র্যালি করেছে সিলেট উইমেন্স মেডিকেল
6 ট্রাক শ্রমিক নেতা মো. আবুল হোসেনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সিলেটের কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান
7 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০ লাখ টাকার চেক ডিজঅনার মামলার ওয়ারেন্টভুক্ত
7 স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে স্থান পাননি গত ১৭ বছর ধরে সিলেটের রাজপথ কাঁপানো ত্যাগী
7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত উপশহরে আবারও ফিরতে শুরু করেছে পুরনো আতঙ্ক। আওয়ামী লীগ সরকারের আমলে