editor

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২১

কোম্পানীগঞ্জের উৎমা কোয়ারিতে পাথর লুটপাটে অক্সিজেন মাস্ক : মূলহোতা ফরিদ চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহাবুদ্দিন

কোম্পানীগঞ্জের উৎমা কোয়ারিতে পাথর লুটপাটে অক্সিজেন মাস্ক : মূলহোতা ফরিদ চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহাবুদ্দিন

2

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
‘অক্সিজেন মাস্ক’। নতুন পদ্ধতি। মুখে লাগিয়ে কোয়ারির তলদেশে চলে যায় শ্রমিকরা। এরপর বিশেষ কায়দায় জালে ভরে দেয় পাথর। নৌকায় থাকা সহযোগীরা জাল দিয়ে টেনে তোলে পাথর। সিলেটের কোম্পানীগঞ্জের কোয়ারিতে চলছে বিশেষ ধরনের এই অক্সিজেন মাস্ক দিয়ে পাথর উত্তোলন। এতে রয়েছে ঝুঁকি। পাথর চাপায়ও শ্রমিক মৃত্যুর আশঙ্কা রয়েছে।
তবে পাথর লুটপাটকারী চক্রের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে এই অক্সিজেন মাস্ক। কারণ, অক্সিজেন মাস্ক পরে ঘণ্টার পর ঘণ্টা কোয়ারির তলদেশে থেকে পাথর উত্তোলন করা যাচ্ছে। কেউ সেটি টেরই পাচ্ছে না। দেশের বৃহত্তম পাথর কোয়ারি সিলেটের ভোলাগঞ্জ। পরিবেশ ধ্বংস ও শ্রমিক মৃত্যুর মিছিল শুরু হওয়ার কারণে কয়েক বছর ধরে ওই কোয়ারিতে সম্পূর্ণভাবে পাথর উত্তোলন বন্ধ রাখা হয়েছে। এ কারণে পাথর লুটেরা চক্র ভিন্ন ভিন্ন পথ আবিষ্কার করে পাথর লুটপাট চালাচ্ছে। স্থানীয় কলাবাড়ি গ্রামের শাহাবউদ্দিন ও আলিম উদ্দিন হচ্ছে অক্সিজেন পদ্ধতিতে পাথর উত্তোলনের আবিষ্কারক। প্রায় এক মাস আগে তারা পরীক্ষামূলক ৪-৫টি অক্সিজেন মেশিন দিয়ে পাথর উত্তোলনের চেষ্টা চালান। সেই চেষ্টা সফল হওয়ার পর এখন তাদের নেতৃত্বে ১১০টির মতো অক্সিজেন মাস্ক দিয়ে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রশাসনের চোখে ধূলো দিয়ে শ্রমিক দিয়ে পাথর উত্তোলন করা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, মৌসুম শেষ হওয়ার পরও ইজারাদার অংশ প্রশাসনকে ম্যানেজ করে কোম্পানীগঞ্জের ধলাই নদী ও আশপাশ এলাকায় বালু লুটপাট করেছে। এখন সেখানে বালুর নামে লুটপাট করা হচ্ছে পাথর। প্রতিদিন দুই থেকে আড়াইশ’ নৌকা পাথর ইজারাদাররা লুটপাট করে নিচ্ছে। আর এসব নৌকা থেকে ৫ হাজার টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। এই টাকা থেকে পুলিশের নামে ৩ হাজার টাকা উত্তোলন করা হয়। ইজারাদারদের সীমানার বাইরে অক্সিজেন মাস্ক পরে পাথর লুটপাট চালাচ্ছে কলাবাড়ি গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে শাহাবউদ্দিন ও মৃত আব্দুল বারী ওরফে মঙ্গাইয়ের ছেলে আলাউদ্দিন। তাদের নেতৃত্বে ভোলাগঞ্জ কোয়ারি ও আশপাশ এলাকায় প্রায় ৫শ’ শ্রমিক রয়েছে। এসব শ্রমিকরা পালাক্রমে অক্সিজেন মাস্ক পরে বিশেষ কায়দায় পাথর তুলে আনছে। স্থানীয় কলাবাড়িসহ কয়েকটি এলাকার বাসিন্দারা জানান, মুখে বিশেষ ধরনের অক্সিজেন মাস্ক পরে পাথরখেকোরা প্রতিদিন দুই থেকে আড়াইশ’ নৌকা পাথর লুটপাট করছে। এসব নৌকা থেকে আলাউদ্দিনের লোকজন প্রশাসনসহ আলাউদ্দিনের নামে ৬০০ টাকা হারে চাঁদাবাজি করছে। অক্সিজেন মাস্ক দিয়ে উত্তোলিত পাথর নৌকা দিয়ে নিয়ে আসা হয় ভোলাগঞ্জের ১০ নম্বর, সুজনের বাড়ি ও লিলাইবাজার এলাকায়। সেখান থেকে ট্রাকযোগে সেগুলো স্টোনক্রাশার মিলে নিয়ে আসা হচ্ছে। আর ইজারাদারদের পক্ষে বালু তোলার নামে উত্তোলিত পাথর নিয়ে আসা হয় ধলাই ব্রিজের কাছে। সেখানে বিশেষ ব্যবস্থায় বালু ফের নদীতে ফেলে দিয়ে পাথরগুলো ট্রাকে করে স্টোনক্রাশার মিলে নিয়ে আসা হয়। স্থানীয় পাথর ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, যারা মুখে অক্সিজেন মাস্ক পরে কোয়ারির তলদেশে গিয়ে পাথর উত্তোলন করছে তারা খেটে খাওয়া শ্রমিক। অক্সিজেন মাস্ক ব্যবহারের কোনো নিয়মই তাদের জানা নেই। এ কারণে কেউ কেউ দীর্ঘ সময় কোয়ারির তলদেশে থেকে পাথর উত্তোলন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন। একজন অসুস্থ হয়ে পড়ছে পরে আরেক জনকে অক্সিজেন মাস্ক মুখে পরে কোয়ারির তলদেশে পাঠানো হয়। গত এক মাস ভোলাগঞ্জে কোয়ারিতে পাথর লুটপাটে বিশেষ পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। শ্রমিক মৃত্যুর ঘটনার আগে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া, এখন তো কোয়ারি কিংবা গোটা কোম্পানীগঞ্জের কোথাও পাথর উত্তোলনের অনুমতি নেই। এদিকে, কোয়ারিতে অক্সিজেন মাস্ক দিয়ে পাথর উত্তোলনের বিষয়টি অস্বীকার করেছেন কলাবাড়ি গ্রামের শাহাবউদ্দিন। তিনি জানান, অক্সিজেন দিয়ে কারা পাথর উত্তোলন করছে সে ব্যাপারে তিনি অবগত নন। তার নেতৃত্বে কোনো পাথর উত্তোলন হচ্ছে না বলে দাবি করেন শাহাবউদ্দিন। কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল জানিয়েছেন- অক্সিজেন মাস্ক দিয়ে পাথর উত্তোলনের খবর তাদের কাছে নেই। অবশ্যই পুলিশ এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। বিপজ্জনক হয়ে উঠছে উৎমা: অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণ পাথর উত্তোলনের ফলে বিপজ্জনক হয়ে উঠছে উৎমা পাথর কোয়ারি। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, গত সপ্তাহে গভীর গর্ত থেকে পাথর উত্তোলন করতে গিয়ে ২ জন শ্রমিক মারা গেছে। স্থানীয় সেলিম ও হেনার গর্তে ওই ৩ শ্রমিক মারা যান। শ্রমিক মৃত্যুর ঘটনার পরপরই ধামাচাপা দেয়া হয়। এ কারণে কোম্পানীগঞ্জের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উৎমা কোয়ারিতে সাময়িক পাথর উত্তোলন বন্ধ রাখা হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন- ফরিদ চেয়ারম্যান ও লোকজনের নেতৃত্বে উৎমা কোয়ারিতে পাথর লুটপাট হয়েছে। গত ৩ মাসে অন্তত ৫০ কোটি টাকার পাথর লুটপাট করা হয়েছে। তবে, লুটপাটের বিষয়টি অস্বীকার করেছেন চেয়ারম্যান ফরিদ আহমদ। পাথর উত্তোলনের বিষয়টি স্থানীয় প্রশাসন দেখছে বলে জানান তিনি। এ ছাড়া এডিএমের টিলার নিচু এলাকায় মোহম্মাদ আলীর নেতৃত্বে পাথরখেকো চক্রের সদস্যরা লুটপাট চালাচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। উৎমায় পাথর উত্তোলন প্রসঙ্গে ওসি জানান, শ্রমিক মৃত্যুর পর লিজকৃত এলাকায় সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের নির্দেশ দেয়া হয়েছে। এর ব্যত্যয় ঘটছে পুলিশ প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

রেড ক্রিসেন্ট সেক্রেটারি নির্বাচিত হওয়ায় মাহবুবুল হক চৌধুরীকে সংবর্ধনা

রেড ক্রিসেন্ট সেক্রেটারি নির্বাচিত হওয়ায় মাহবুবুল হক চৌধুরীকে সংবর্ধনা

3 সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি হিসেবে নির্বাচিত হওয়ায় ক্লাবের এডভাইজার ও প্রতিষ্ঠাতা সদস্য রোটারিয়ান পিপি মাহবুবুল হক চৌধুরীকে সংবর্ধনা

সাংবাদিকদের সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময় রবিবার

সাংবাদিকদের সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময় রবিবার

8 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির

সিলেটে এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিলো ছাত্র ইউনিয়ন

সিলেটে এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিলো ছাত্র ইউনিয়ন

2 বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের উদ্যোগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধণা দেয়া হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নগরীর একটি

কুলাউড়ার বরমচালে বিদ্যুতের ট্রান্সফরমার সিরিয়াল চুরি, এরপরে কোন ওয়ার্ড?

কুলাউড়ার বরমচালে বিদ্যুতের ট্রান্সফরমার সিরিয়াল চুরি, এরপরে কোন ওয়ার্ড?

7 কুলাউড়ার বরমচাল ইউনিয়নে বিদ্যুতের ১৫ কেভি ট্রান্সফরমার চুরি হয়েছে। শনিবার ১৩ ডিসেম্বর মোহলাল এলাকার বরমচাল হাঁই স্কুল সংলগ্ন জমির

নগরীর বনকলাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা

নগরীর বনকলাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা

8 সিসিকে’র ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সন্ত্রাস ও মাদক নির্মূলের লক্ষ্য এলাকাবাসীর উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বাৎসরিক সভা অনুষ্ঠিত

সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বাৎসরিক সভা অনুষ্ঠিত

4 সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বাৎসরিক সভা শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর নাইওর পুলস্থ একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত

নগরীর বনকলাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

নগরীর বনকলাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

2 সিসিকে’র ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সন্ত্রাস ও মাদক নির্মূলের লক্ষ্য এলাকাবাসীর উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত

উসমান হাদীর উপর হামলায় সিলেটে তাঁতী দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

উসমান হাদীর উপর হামলায় সিলেটে তাঁতী দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

4 ঢাকায় প্রকাশ্যে উসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর তাঁতী

1
2