editor
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০
দেশে ধারাবাহিকভাবে গণমাধ্যমকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা এবং করোনা পরিস্থিতিতে অমানবিকভাবে বিভিন্ন গণমাধ্যমের কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে সিলেটে পালিত হয়েছে মানববন্ধন কর্মসূচি।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেট আয়োজিত মানববন্ধনে সিলেটের সকল স্তরের গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা নির্যাতনের কোনো বিচার হচ্ছে না। দীর্ঘ সূত্রীতায় ঝুলে থাকছে একের পর এক সন্ত্রাসী হামলা ও হত্যার ঘটনা। এরই ধারাবাহিকতায় সম্প্রতি সময় টিভির কক্সবাজার প্রতিনিধি সুজা উদ্দিন রুবেল, আমার হবিগঞ্জের চীফ রিপোর্টার তারেক হাবিব এবং বিজয় টিভির সাভার প্রতিনিধি জুলহাস উদ্দিন সন্ত্রাসী হামলার শিকার হন। তাদের ওপর হামলারও কোনো বিচার হবে না বলে সহকর্মীরা আশংকা করছে।
বক্তারা বলেন, গণতান্ত্রিক দেশে গণমাধ্যমের মুখ বন্ধ করলে, গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে গণতন্ত্রের কোনো মূল্য থাকে না। যার প্রমাণ দেখা যাচ্ছে সাবেক সেনা কর্মকর্তা বা প্রশাসনের দায়িত্বশীলদের ওপর সন্ত্রাসীদের হামলে পড়ার ঘটনায়।
অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়ে বক্তারা বলেন, গণমাধ্যমকর্মী এবং প্রশাসনের দায়িত্বশীলদের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। যারা দেশের গণতন্ত্রকে অকার্যকর করতে চায়, তারাই এসব ঘটাচ্ছে। কিন্তু আশ্চর্যজনকভাবে সরকার এসব ব্যাপারে নির্বিকার।
বক্তারা বলেন, একদিকে নির্যাতন অন্যদিকে করোনা পরিস্থিতিতে গোপনে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সাংবাদিক ছাটাইয়ের প্রতিযোগিতা শুরু হয়েছে। করোনায় আয় নেই এমন অজুহাত দেখিয়ে অনেক গণমাধ্যমকর্মীর বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে কর্মীদের পরিশ্রমের কারণে লাভ করে আসা প্রতিষ্ঠানগুলো সংকটকালে কর্মীদের তার কোনো প্রতিদান দিচ্ছে না।
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও সকল ঘটনার সুষ্ঠু বিচারের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।
3 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
8 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
6 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
5 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
3 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
6 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
1 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
2 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬