admin
প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২০
নিজস্ব প্রতিবেদক
মা-মণি ডক্টর’স চেম্বারে উদ্যোগে কানাইঘাট উপজেলার গাছবাড়ী বাজারে ডাক্তার শিহাব উদ্দিনের তত্ত্বাবধানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ সময় মা-মণি মেডিসিন কর্ণার ফ্যামেলির সকল সদস্য বৃন্দ ও গাছবাড়ী বাজার ব্যাবসায়ী সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত বিরামহীনভাবে চিকিৎসা সেবা দেন ডাঃ শিহাব উদ্দিন । দুপুর ১২ টার সময় গিয়ে দেখা যায়, চেম্বারের সামনে গাছবাড়ী এলাকার বিভিন্নগ্রাম থেকে সেবা নিতে আসা রোগীরা লাইন ধরে দাড়িয়ে আছেন। এ সময় চিকিৎসা সেবা দানে নিয়োজিত ডাঃ শিহাব উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, আমার এই পেশার শুরু থেকেই সাধ্য অনুযায়ী অসহায় দরিদ্র মানুষদেরকে বিনা ফিতে চিকিৎসা সেবা দিয়ে আসছি.তারই ধারাবাহিকতায় আজ ফ্রি মেডিক্যাল ক্যাম্প চলছে। আমি আশা করি দিনের শেষে ২/৩শত রোগীকে এই ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দিতে পারব। এর পর কথা হয় মা-মণি মেডিসিন কর্ণার ফ্যামেসির সদস্য ডাঃ শিহাব উদ্দিনের ভাই প্রবাসী আলাউদ্দিনের সাথে তিনি বলেন, আমাদের ফ্যামেলির পক্ষ থেকে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে ,আমাদের উদ্দেশ্য হচ্ছে চিকিৎসা সেবার মাধ্যমে মানুষের সেবা করা । এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে কিছুটা হলেও এলাকার মানুষ উপকৃত হবে।বিশেষ করে যারা অসহায় দরিদ্র দীর্ঘ দিন থেকে অসুস্থ অবস্থায় পড়ে আছে টাকার কারণে চিকিৎসানিতে পারছেনা তাদেরকে আমরা খুঁজে বের করে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে এই ক্যাম্পের মাধ্যমে । এ সময় তিনি আরও বলেন, আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে চিকিৎসা সেবার মাধ্যমে মানুষের উপকার করতে পারি। এরপর চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের সাথে কথা বললে তারা জানান,আমরা খুবই খুশি এজন্য যে বিনা ফিতে চিকিৎসা সেবা নিতে পারছি।
4 সিলেটে স্বনামধন্য প্রতিষ্ঠান খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড অর্জন করেছে। গত ২৫ এপ্রিল
5 সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর অন্তর্ভূক্ত সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে
7 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেছেন, বাংলাদেশ আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই ধরনের আয়োজন
6 চট্টগ্রামের মীরসরাইস্থ দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ও বিচিত্র ধর্মকথিক ড. ধর্মকীর্তি মহাথের বলেছেন, গৌতম বুদ্ধের জন্ম,
6 মহান মে দিবস উপলক্ষে সিলেটে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার
1 সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে
8 ‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত’-এই স্লোগানকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা
4 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার