editor
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৬
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) বিকেলে সিলেট নগরীর নয়াসড়কস্থ এসোসিয়েশনের আঞ্চলিক কার্যালয়ে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নারী দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি রমজানের পবিত্রতা ও আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ এর সভাপতিত্বে ও আঞ্চলিক সেক্রেটারি সাহানা জাফরিন রেজীর পরিচালনায় উপস্থিত ছিলেন, সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেপী বেগম, সিলেট পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আভা রানী দাশ, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট জেলার জেলা কমিশনার শিক্ষক রোকসানা বেগম তুলি, সদরের স্থানীয় কমিশনার শারমিন সুলতানা, জেলার সাবেক জেলা কমিশনার সিদ্দিকা খাতুন, অবসার প্রাপ্ত শিক্ষক সৈয়দা আশরাফুন্নেছা, জেলা কোষাধ্যক্ষ শামীমা আক্তার নেভী, আঞ্চলিক ট্রেইনার শিরিন গুলসান আরা, সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরহাত আরা মায়া, রেঞ্জার সঙ্গিতা কর্মকার, মাহবুবা জাহান রিমু প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারী ক্ষমতায়ন ও সমাজ গঠনে গার্ল গাইডস এসোসিয়েশন দীর্ঘকাল ধরে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে তরুণীদের আত্মনির্ভরশীল ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে এই সংগঠনের কার্যক্রম অনন্য। আজকের এই নারী দিবস এবং রমজানের ইফতার মাহফিল আমাদের মাঝে ভ্রাতৃত্ব ও সেবার মানসিকতাকে আরও সুদৃঢ় করবে। ইফতারের পূর্ব মুহূর্তে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং নারীদের নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করা হয়।
3 সিলেটে স্বনামধন্য প্রতিষ্ঠান খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড অর্জন করেছে। গত ২৫ এপ্রিল
2 সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর অন্তর্ভূক্ত সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে
8 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেছেন, বাংলাদেশ আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই ধরনের আয়োজন
5 চট্টগ্রামের মীরসরাইস্থ দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ও বিচিত্র ধর্মকথিক ড. ধর্মকীর্তি মহাথের বলেছেন, গৌতম বুদ্ধের জন্ম,
5 মহান মে দিবস উপলক্ষে সিলেটে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার
8 সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে
2 ‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত’-এই স্লোগানকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা
7 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার