admin

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৫

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজিতে হাবিবুল্লা-মানিক সিন্ডিকেটের দৌরাত্ম্য

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজিতে হাবিবুল্লা-মানিক সিন্ডিকেটের দৌরাত্ম্য

5

গোয়াইনঘাট প্রতিনিধি
গোয়াইনঘাট উপজেলার নয়াবস্তি এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে হাবিবুল্লা, ওরফে হাবুল্লা। হাবিবুল্লা গত ৫ আগস্টের আগে ছিলেন সামান্য বারকি শ্রমিক। পট পরিবর্তনের পরে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছেন হাবিবুল্লা।
স্থানীয়রা জানান, পট পরিবর্তনের পর ঝুমপার থেকে শুরু হয় পাথর লোপাটের মহা উৎসব-সেই উৎসবে ছিলেন হাবিবুল্লা। তৎকালীন সময়ের স্থানীয় প্রশাসন ও উপর মহলের সাথে সখ্যতা গড়ে তুলে দিনে ও রাতে অবৈধভাবে তুলতেন পাথর। পাথর লুটে প্রশাসনিক অভিযান হলেও তিনি বা তার বাহিনী সবসময় দরা-ছোয়ার বাইরে থাকতেন। ঘন ঘন অভিযান ও নদীতে পানি আসার কারণে বন্ধ হয়ে যায় পাথর উত্তোলন।
পাথর উত্তোলন বন্ধ হলেও হাবিবুল্লা বনে যান, আঙ্গুল ফুলে কলা গাছ। হাবিবুল্লার রাজত্ব এখন বারকি শ্রমিকদের মজুদ করা জমিদার মসজিদের পাশ ও জাফলং চা বাগান এলাকার নদী থেকে মেশিন দিয়ে বালু উত্তলোন করা ।
স্থানীয় সূত্র আরও জানায়, হাবিবুল্লার রয়েছে ৮টি ড্রেজার মেশিন, যার প্রতিটির বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা, দুটি সেভ মেশিন যার বাজার মূল্য দেড় লক্ষ টাকা; ক্রাশার মিলসহ পাঠনার; দামী মোটরসাইকেল ও বানিয়েছেন বিশাল অট্টালিকা।
শ্রমিকরা বলেন, জাফলং বাজারের জমিদার মসজিদের পাশে নদী থেকে বারকি শ্রমিকরা বালু তুলে মজুদ করেন। সেই মজুদ করা বালু বিক্রি করে জীবন-জীবিকা নির্বাহ করেন বারকি শ্রমিকেরা।
সেখানেই নতুন করে পুলিশের ওসি ও স্থানীয় ফাঁড়ির পুলিশের নামে চাঁদা তুলেন হাবিবুল্লা, মানিক ও এক যুব নেতা মাহমুদ। ছৈলাখেল গ্রামের শিরাজ মিয়ার ছেলে মানিক-লোক মুখে কালো মানিক নামে পরিচিত। মানিক ৫ আগস্টের আগে ছিলেন বারকি নৌকা সমিতির সভাপতি।
পট পরিবর্তনের পর রাতারাতি কোটি টাকার মালিক এখন মানিক। স্থানীয় প্রশাসনের সাথে রয়েছে মানিকের ঘনিষ্ঠ সম্পর্ক। প্রায় সময় রাতে স্থানীয় পুলিশ নদীতে অভিযান করলে সেই অভিযানে পুলিশের সাথে দেখা মেলে মানিকের।
শ্রমিকরা জানান, যখনই নদীতে অভিযান হয়, সেই অভিযানের জন্য নৌকা ভাড়া করে দেন মানিক।স্থানীয় নৌকা চালক সুহেলের সাথে সম্পর্ক গড়ে তুলেন মানিক ।সেই সুবাধে সুহেলের সাথে অভিযানে যান মানিক। সেই সুবাদে কিছু পুলিশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন মানিক।
শ্রমিকরা বর্ণনা করেন সারা দিন হাড়ভাঙা পরিশ্রম করে পরিবারের জন্য খাবার জোগাড় করতে নদী থেকে বালু তোলা হয়। বালু জমিদার ঘাটে আনার পর পাইকারের কাছে বিক্রি করতে হয় অর্ধেক দামে।
অর্ধেক দামের কারন জানতে চাইলে তারা বলেন, ক্রেতারা বালু নিয়ে যাবার সময় হাবিবুল্লা বাহিনীকে দিতে হয় চাঁদা। চাঁদা না দিলেই পুলিশ দিয়ে গাড়িসহ বালি জব্দ করানো হয়। যে গাড়ি তাদের চাঁদা দেয়, সেটিই নির্বিঘ্নে নিজ গন্তব্যে পৌঁছে যায়।
স্থানীয়রা আরও জানান, জমিদার মসজিদের পাশ থেকে প্রতি ট্রাক থেকে এক হাজার টাকা এবং ট্রাক্টর থেকে পাঁচশত টাকা করে চাঁদা তুলেন হাবিবুল্লা বাহিনী।
ড্রাইভার চাঁদা দিতে আপত্তি জানালে বা চাঁদা না দিয়ে চলে গেলে হাবিবুল্লা তার সহযোগী মানিক ও যুব নেতা মাহবুবকে তাৎক্ষণিক ফোন করেন। তাদের পরামর্শে গাড়ি পুলিশে ধরিয়ে দেয়ার হুমকি আসে। না মেনে চলে গেলে গাড়ি পুলিশে ধরিয়ে দেওয়া হয় । সেই গাড়ি ধরার খবর প্রকাশ্যে আসে না বলে জানায় ভুক্তভোগীরা ।
জাফলংয়ের চা বাগান এলাকায়র স্থানীয়রা জানান, চা বাগান এলাকা থেকে হাবুবল্লা, কালো মানিক ও মাহবুবের নেতৃত্বে রাতের অন্ধকারে এবং ভোররাতে অবৈধ ভাবে বালু উত্তোলন করেন । পুলিশ অভিযানে নামার আগেই তাদের কাছে খবর পৌঁছে যায় , ফলে অভিযানে আড়াল পড়ে যাচ্ছেন তারা ।
এ বিষয়ে জানতে চাইলে হাবিবুল্লার মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি চাঁদা তুলি না, আমি নৌকা থেকে বালু কালেকশন করি। বাকিদের বিষয়ে আমি কিছু জানি না। সবাই জানে, আমি শুধু কালেকশন করি।
এ ব্যাপারে স্থানীয় নলজুড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জের সাথে আলাপে তিনি বলেন, এই ধরনের অভিযোগ শুনেছি, তবে মাঠে গেলে প্রমাণ মিলে না। জমিদার মসজিদের পাশে আমাদের পুলিশ সদস্য ডিউটি করছে। আমাদের জনবল কম, এলাকা অনেক বড়। তার পরও আমরা চেষ্টা করে যাচ্ছি ।
আপনাদের নামে টাকা আদায় করা হয়’—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কেউ টাকা দেয় না। আমরা জনস্বার্থে কাজ করি,অবৈধ কাজ বন্ধ করা আমাদের দায়িত্ব। অপরাধী যেই হোক, তাদের আইনের আওতায় আনা হবে।
স্থানীয় বারকি শ্রমিক ও সচেতন নাগরিকরা দাবি করেছেন,অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজি যদি অব্যাহত থাকে তবে এলাকার পরিবেশগত ক্ষতি ও দরিদ্র শ্রমিকদের জীবিকার বড় আঘাত করবে। তারা দ্রুত প্রশাসনিক তদন্ত, দোষীদের গ্রেপ্তার ও কড়া শাস্তির দাবি করেছেন, পাশাপাশি বালু মজুদ ও বালু পরিবহনের ওপর কঠোর নজরদারি চান।
উল্লেখ্য, বালু সংগ্রহ ও মজুদের কেন্দ্রস্থল হিসেবে জাফলং বাজারের জমিদার মসজিদের পাশ ও জাফলং চা বাগান এলাকা উল্লেখ করা হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

সর্বশেষ সংবাদ

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

1 আজ সকাল ১০:০০ টায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয়

স্বাগত ১৪৩৩: সিলেটে ব্যাপক প্রস্তুতি: নতুন আলোয় বর্ণিল উৎসবে মেতেছে দেশ

স্বাগত ১৪৩৩: সিলেটে ব্যাপক প্রস্তুতি: নতুন আলোয় বর্ণিল উৎসবে মেতেছে দেশ

8 মো. নুরুল ইসলাম: সিলেট: ‘এসো হে বৈশাখ, এসো এসো’—পুরনো বছরের জীর্ণতা, গ্লানি আর শোককে বিদায় জানিয়ে আজ উদিত হয়েছে

টিলা কাটার সংবাদ করায় সাংবাদিক বাবরকে সপরিবারে প্রাণনাশের হুমকি

টিলা কাটার সংবাদ করায় সাংবাদিক বাবরকে সপরিবারে প্রাণনাশের হুমকি

8 স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন উত্তর বালুচর এলাকায় অবৈধভাবে টিলার মাটি কাটার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায়

বালুচরে ‘নব্য বিএনপি’ সেজে অনিক বাহিনীর ত্রাস

বালুচরে ‘নব্য বিএনপি’ সেজে অনিক বাহিনীর ত্রাস

7 চাঁদাবাজি ও ইভটিজিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী; প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর বালুচর এলাকায় জনমনে চরম আতঙ্ক

যুক্তরাজ্য প্রবাসীদের ক্ষোভ:  প্রবাসী ইমাম শাকিরকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের

যুক্তরাজ্য প্রবাসীদের ক্ষোভ:  প্রবাসী ইমাম শাকিরকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের

7 স্টাফ রিপোর্টার: গত ১০ এপ্রিল সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ পর্ণোগ্রাফি মামলায় যুক্তরাজ্যে প্রবাসী শাকির আহমকে গ্রেফতার করে। তার

দক্ষিণ সুরমায় মাদ্রাসার এতিমদের এক মাসের খাবারের অর্থ দিল হাফিজ মরহুম ময়না মিয়া-মরিয়াম বিবি ট্রাস্ট’

দক্ষিণ সুরমায় মাদ্রাসার এতিমদের এক মাসের খাবারের অর্থ দিল হাফিজ মরহুম ময়না মিয়া-মরিয়াম বিবি ট্রাস্ট’

8 সিলেটের দক্ষিণ সুরমার লক্ষ্মীপুর সুনামপুর হাফিজ আব্দুল মান্নান হিফজুল কুরআন মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ‘হাফিজ মরহুম

এমসি কলেজ বইমেলায় মুক্তাক্ষরের বর্ণিল আবৃত্তি পরিবেশনা

এমসি কলেজ বইমেলায় মুক্তাক্ষরের বর্ণিল আবৃত্তি পরিবেশনা

2 “বই শিক্ষার্থীর জ্ঞানের খোরাক এবং বই ছাড়া শিক্ষা জীবন অচল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে অনুষ্ঠিত হয়েছে

সিলেটে ইনসি গ্রিন টেকনিক্যাল সামিট অনুষ্ঠিত

সিলেটে ইনসি গ্রিন টেকনিক্যাল সামিট অনুষ্ঠিত

8 ইনসিগ্রিন, একটি অঞ্চলভিত্তিক সমাধানধর্মী কম্পোজিট সিমেন্ট, “ইনসি গ্রিন সিমেন্টিং লিগাসী অফস্ট্রেন্থ” শীর্ষক টেকনিক্যাল সামিটের মাধ্যমে গতকাল সিলেটে আনুষ্ঠানিকভাবে পরিচিত

1
8