editor
প্রকাশিত: ৯:০৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০
জৈন্তাপুর প্রতিনিধি
সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডে এ লোক নিয়োগের ব্যাপারে ৬ দফা দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চিকনাগুল ইউনিয়ন বাসী। ৬ দফা দাবি আদায়ের লক্ষে গ্যাস ফিল্ড লিমিটেড কর্তৃপক্ষ বরাবর স্মারক লিপি প্রদান করেছে ইউনিয়ন বাসী। মঙ্গলবার সকাল ১১টায় স্থানীয় হযরত শাহজালাল (রঃ) ডিগ্রি কলেজ গেইট সম্মুখ হতে মিছিল সহকারে গ্যাস ফিল্ড লিমিটেডের প্রদান গেইট গিয়ে সমাবেশ মিলিত হয় এলাকাবাসী। সভায় বক্তারা বলেন সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড এর প্রধান কার্যালয় চিকনাগুল ইউনিয়নে অবস্থিত। এতে করে ইউনিয়নবাসী সবসময় গ্যাস ফিল্ড কর্তৃপক্ষের নিকট আশা রাখে যোগ্যতার ভিত্তিতে তাদের ইউনিয়নের শিক্ষিত বেকার যুবকদের চাকরি সুযোগ করে দিবে কর্তৃপক্ষ। তারা বলেন এই দাবী আমরা দীর্ঘদিন থেকে জানিয়ে আসছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো গত ২৩ আগস্ট হঠাৎ করে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারি কর্তৃপক্ষ ডে লেভার হিসেবে কিছু সংখ্যক জনবল নিয়োগ দিয়েছেন যেখানে চিকনাগুলের লোক নাম মাত্র কয়েকজন। আমরা দীর্ঘদিন থেকে বিভিন্ন দাবীদাওয়া নিয়ে আন্দোলন সংগ্রাম করে আসছি যাতে যোগ্যতার ভিত্তিতে আমাদের ইউনিয়ন থেকে বিভিন্ন পদে জনবল নিয়োগ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবীদাওয়া অগ্রাধিকার ভিত্তিতে মেনে নেয়া হয়। বিষয়গুলো নিয়ে সিলেট ৪ আসনের সংসদ সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ সহ সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষের সাথে বিভিন্ন সময়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কর্তৃপক্ষ আমাদের দাবীসমূহ মেনে নিয়োগ পক্রিকা করার সিদ্ধান্ত নিবেন বলে আশ্বাস প্রদান করেন। কিন্ত এসব কথা ভুলে গিয়ে ডে লেভার নিয়োগ দিয়ে সাথে সাথে অফিসার পদে স্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন যা অত্যন্ত দুঃখজনক। আমরা কর্তৃপক্ষের নিকট আহবান জানাচ্ছি যাদের ডে লেভার হিসেবে নিয়োগ দিয়েছেন তাদের চাকরি স্থায়ীকরণ ও অগ্রধিকার ভিত্তিতে আমাদের ইউনিয়ন থেকে শিক্ষিত যুবকদের স্থায়ী চাকরিতে যথাযত ভাবে নিয়োগের ব্যাবস্থা নিবেন।
1 সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গাংপাড় নয়াকুট গ্রামে দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে তরুন সমাজ সেবক ও উদ্যোক্তা
5 সিলেটের নগরীর ৫নং ওয়ার্ডের আম্বরখানায় উদ্বোধন হলো রঙ প্রস্তুতকারক ব্র্যান্ড ক্লাসিক পেইন্টসের নতুন শোরুম। রোববার (৭ই জুন) বিকেলে বড়বাজার
5 সিলেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে সমিতিভুক্ত এলাকার ব্যবসায়ীদের মাঝে ‘সদস্য স্মার্ট কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ জুন)
2 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের আওতাধীন গোয়াইনঘাট উপজেলায় পরিচালিত বাংলাদেশ এনহ্যান্সড কমিউনিটি রেজিলিয়েন্স প্রোগ্রামের অংশ হিসেবে বিশেষ ফ্লাড
7 আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে পরিচালিত এক সাম্প্রতিক জনমত জরিপে মেয়র পদে জনপ্রিয়তায় সবার শীর্ষে উঠে এসেছেন
1 দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় মশার বংশবিস্তার রোধ, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক ও উদ্বুদ্ধকরণ সভা
5 রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে (৮) ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলার রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। রায়ে প্রধান
6 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন বালাগঞ্জ