editor
প্রকাশিত: 5:44 PM, October 25, 2020
নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা ও মহানগর ছাত্রলদের পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় নেতাদের কাছে জমা দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কমিটির খসড়া তালিকা দলের কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা ওমর ফারুক কাওছারের কাছে জমা দেন সিলেটের দায়িত্বশীলরা। দলীয় সূত্রে জানা গেছে, সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের খসড়া কমিটিতে ২৬১ জন করে মোট ৫২২ জন দিয়ে কমিটি জমা দিয়েছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতারা। প্রস্তাবিত এই কমিটি যাচাই–বাছাই করে কেন্দ্রীয় নেতারা আরো সপ্তাহ খানেক সময় নিতে পারেন। এরপর অনুমোদন হলে পূর্ণাঙ্গতা পাবে বহুল প্রত্যাশিত সিলেট ছাত্রদলের কমিটি।
দলের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, এবারের কমিটিতে অনেকটা ছাড় দেয়া হয়েছে। সর্বশেষ ২০০০ সালের এসএসসি পাশদেরও কমিটিতে স্থান দেয়া হয়েছে। এছাড়া বিবাহিতরাও স্থান পেয়েছেন এই কমিটিতে। ছাত্রদলের কমিটিতে অন্তর্ভুক্ত হতে বয়সসসীমা নির্ধারণ করায় অনেকে আর ছাত্রদল করতে পারবেন না বিধায় এবার সিলেটের এই কমিটিতে বড় ছাড় দেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ও সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা ওমর ফারুক কাওছার এবং কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক শ্যামল মালুমের কাছে এই কমিটি জমা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আফসান।
কমিটি প্রসঙ্গে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ওমর ফারুক কাওছার বলেন, যে কমিটি জমা দেয়া হয়েছে এটি খসড়া কমিটি। যাচাই-বাছাই করে সিলেটের কমিটি দলের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদক বরাবরে জমা দেয়া হবে। অনুমোদন হতে আরো এক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানান ছাত্রদলের এই নেতা।
সিলেট নগরীর বালুচর এলাকায় মেসার্স সুমন এন্টারপ্রাইজের আয়োজনে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায়
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম. এ. সালাম বলেছেন, আপনারা যারা রেড ক্রিসেন্টের পতাকাতলে এসেছেন, আপনারা কখনো মনে করবেন
সিলেট নগরীর শিবগঞ্জ ফরহাদ খাঁ পুলস্থ গ্রীনহিল স্টেট কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার
দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে স্কলার্সহোম মেজরটিলা কলেজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে মতবিনিময়
যুক্তরাজ্য শাখা জিয়া মঞ্চের উদ্যোগে নবগঠিত (আংশিক) কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পূর্ব লন্ডনের স্থানীয় একটি
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সিলেটের গোলাপগঞ্জে শহীদ হন ৭ জন। সিলেটের মধ্যে সবচেয়ে উত্তাল ছিল এই উপজেলা। বিপ্লবোত্তর বাংলাদেশ থেকে আওয়ামী
সিলেট জেলা বিএনপি’র নতুন কমিটির দায়িত্ব পেতে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ ও তদবিরে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয় শীর্ষ ও পদপ্রত্যাশী নেতারা।